News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা পুর নিগম নির্বাচন : প্রথমদিনে জমা পড়ল ৪৪টি মনোনয়নপত্র
Image

আগরতলা পুর নিগম নির্বাচন : প্রথমদিনে জমা পড়ল ৪৪টি মনোনয়নপত্র

আগরতলা, ২৭ অক্টোবর (হি. স.) : আগরতলা পুর নিগমের নির্বাচনে আজ ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিন। প্রথম দিনে বিভিন্ন দলের মোট ৪৪টি মনোনয়নপত্র জমা পড়েছে। আজ আগরতলা পুর নিগমের ১ থেকে ১৭ নং ওয়ার্ডের রিটার্নিং অফিসার তথা সদর মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক বিনয় ভূষণ দাসের কাছে ১৪টি মনোনয়নপত্র জমা পড়েছে। ১৮ থেকে ৩৪ নং ওয়ার্ডের রিটারর্নিং অফিসার তথা সদর মহকুমা শাসক অসীম সাহার কাছে ১৫টি মনোনয়নপত্র জমা পড়েছে। ৩৫-৫১ নং ওয়ার্ডের রিটার্নিং অফিসার তথা পশ্চিম ত্রিপুরার অতিরিক্ত জেলাশাসক অসীম সাহার কাছে ১৫টি মনোনয়নপত্র জমা পড়েছে। উল্লেখ্য, আজ মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিনে সিপিআই (এম) ৩৯টি, সিপিআই ৩টি, আরএসপি দলের ২টি মনোনয়নপত্র জমা পড়েছে।


প্রসঙ্গত, আগামী ২৫ নভেম্বর ত্রিপুরায় পুর ও নগর সংস্থার নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৮ নভেম্বর ভোটের ফলাফল ঘোষিত হবে। ত্রিপুরায় সমস্ত রাজনৈতিক ভোটের প্রস্তুতি নিয়েছে। শাসক দল বিজেপি আগামী শুক্রবার সম্ভবত পুর ও নগর সংস্থা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা দেবে। আজ আগরতলা পুর নিগম নির্বাচনে বামফ্রন্ট আংশিক প্রার্থী তালিকা ঘোষণা দিয়েছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top