News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নন্দননগরে জমি দখল ও বিক্রির অভিযোগ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের
Image

নন্দননগরে জমি দখল ও বিক্রির অভিযোগ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের

আগরতলা, ২১ এপ্রিল : নন্দননগর মসজিদপাড়া এলাকায় এক মুসলিম পরিবারের জমি দখল করে তা বিক্রির চেষ্টার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে বসবাসকারী শেখ মুসলিম পরিবারের জমি দখলের চেষ্টা চলছে এবং এই ঘটনায় স্থানীয় এক কাউন্সিলরের পরিবারের সদস্যদের বিরুদ্ধে আঙুল উঠেছে।

পরিবারের দাবি, রাজন্য আমল থেকে তারা ওই এলাকায় বসবাস করে আসছেন এবং তাদের মালিকানাধীন কিছু খালি জমিও রয়েছে। অভিযোগ, এলাকার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের পরিবারের লোকজন সেই জমি দখল করে বিক্রির চেষ্টা করছে। বিশেষ করে, কাউন্সিলরের আত্মীয় রাজিব সরকার নামে এক ব্যক্তি নতুন নগর থেকে এসে ওই জমি বিক্রির উদ্যোগ নিয়েছেন বলে অভিযোগ।

জমির প্রকৃত মালিক বিষয়টি জানতে পেরে বাধা দিতে গেলে তাঁদের হুমকি-ধমকি দেওয়া হয় বলেও দাবি করেছেন পরিবারটি। এরপর তাঁরা তহশীল অফিস ও ডিএম অফিসে লিখিত অভিযোগ জানান।

ক্ষতিগ্রস্ত পরিবারের আরও অভিযোগ, অভিযুক্তরা নাকি জাল কাগজপত্র তৈরি করে জমির মালিকানা দাবি করছে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে আদালতে মামলাও দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

বর্তমানে ওই পরিবার সংবাদমাধ্যমের মাধ্যমে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত ও সুবিচারের দাবি জানিয়েছে।

Releated Posts

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top