News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাতচাঁদে মিছিল করে ভিলেজ কমিটি নির্বাচনের মনোনয়ন জমা সিপিআইএমের
Image

সাতচাঁদে মিছিল করে ভিলেজ কমিটি নির্বাচনের মনোনয়ন জমা সিপিআইএমের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে শুক্রবার সাতচাঁদ ব্লকে মিছিল করে মনোনয়নপত্র জমা দিল বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থীরা। দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে মিছিল করে সাতচাঁদ ব্লক কার্যালয়ে পৌঁছে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।

দলীয় সূত্রে জানা গেছে, সাতচাঁদ ব্লকের অধীনে মোট ১৫টি এডিসি ভিলেজে ১১১টি আসন রয়েছে। এর মধ্যে শুক্রবার বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থীদের পক্ষ থেকে ১০১টি আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। বাকি আসনগুলিতেও আগামী কয়েক দিনের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া হবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

মনোনয়নপত্র জমা দেওয়ার কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা কৃষ্ণা রক্ষিত, শংকর প্রসাদ দত্ত, প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী, অরুণ ত্রিপুরা, বিপ্লব সান্যাল, গৌতম ভৌমিক, বারজুং কুমার ত্রিপুরাসহ দলের অন্যান্য নেতা-কর্মী ও সমর্থকরা।

এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী তিপরা মথার বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ তুলে সরব হন। তাঁর দাবি, আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে সাধারণ মানুষ এর জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।

প্রভাত চৌধুরী আরও দাবি করেন, গত ১ সেপ্টেম্বর থেকে ভিলেজ কমিটি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হলেও ৪ সেপ্টেম্বর পর্যন্ত বিজেপি ও তিপরা মথা সব আসনে প্রার্থী দিতে পারেনি। তবে তাঁর এই দাবির বিষয়ে সংশ্লিষ্ট দলগুলির বক্তব্য জানা যায়নি।

আসন্ন নির্বাচনে সাতচাঁদ ব্লকের ১৫টি এডিসি ভিলেজের সিপিআইএম প্রার্থীরা জনগণের বিপুল ভোটে জয়ী হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রাক্তন বিধায়ক। এদিনের মিছিল ও মনোনয়নপত্র জমা দেওয়ার কর্মসূচিকে ঘিরে সাতচাঁদ ব্লক এলাকায় সিপিআইএম কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

___

Releated Posts

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধ ও রেল পরিষেবা ব্যাহত, ধর্মনগর স্টেশনে আটকে বহু যাত্রী, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিয়েও চরম দুর্ভোগ

ধর্মনগর, ৫ সেপ্টেম্বর: একদিকে বিভিন্ন জায়গায় অবরোধের জেরে সড়ক যোগাযোগ বিপর্যস্ত, অন্যদিকে রেললাইনে ধসের কারণে ব্যাহত রেল পরিষেবা।…

ByByNews Desk Sep 5, 2026

এডিসি ভিলেজ নির্বাচন ও চা শ্রমিক ইউনিয়নের সম্মেলন সফল করার আহ্বানে ধর্মনগরে বামেদের বাইক র‍্যালি

ধর্মনগর, ৫ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বামফ্রন্ট মনোনীত প্রার্থীদের জয়ী করার আহ্বান এবং আগামী ১০ ও…

ByByNews Desk Sep 5, 2026

মিছিল করে লেফুঙ্গা ব্লকের ৫ ভিসিতে তিপরা মথা মনোনীত প্রার্থীদের মনোনয়ন দাখিল, উপস্থিত সিইএম

আগরতলা, ৫ সেপ্টেম্বর: দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচন। আগামী ২৮ সেপ্টেম্বর…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

গাড়ি রাখা নিয়ে বিবাদ, যুবকের উপর হামলা, অভিযোগ

আগরতলা, ৫ সেপ্টেম্বর: সামান্য গাড়ি রাখা নিয়ে বিবাদকে কেন্দ্র করে উদয়পুরের খিলপাড়া সিএনজি স্টেশনে এক যুবকের উপর হামলার…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

উদয়পুরে ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ৮২ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও মহান শিক্ষাবিদ ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের ১৩৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ উদয়পুরের রাজর্ষি…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

Leave a Reply

Scroll to Top