News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই দুটি বসতঘর, নিঃস্ব দুই পরিবার
Image

কৈলাসহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই দুটি বসতঘর, নিঃস্ব দুই পরিবার

আগরতলা, ২১ এপ্রিল: ঊনকোটি জেলার গৌরনগর আরডি ব্লকের অন্তর্গত শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ড এলাকায় মঙ্গলবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল দুটি বসতঘর। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। প্রথমে শ্রীনাথপুরের বাসিন্দা জব্বার আলীর বাড়িতে আগুন লাগে এবং মুহূর্তের মধ্যে তা পাশের আরেকটি ঘরেও ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে অল্প সময়ের মধ্যেই দুটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ঘরে থাকা আসবাবপত্র ও প্রয়োজনীয় সমস্ত সামগ্রী পুড়ে যাওয়ায় দুই পরিবার কার্যত নিঃস্ব হয়ে পড়েছে।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা চালালেও তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘর দুটি সম্পূর্ণভাবে পুড়ে যায়।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়ে বলেন, এই দুঃখজনক ঘটনায় দুই পরিবার সর্বস্ব হারিয়েছেন। পঞ্চায়েতের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে এবং দ্রুত তাদের জন্য বাসস্থানের ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সহায়তায় এগিয়ে এসেছে এলাকাবাসী ও স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ। যৌথ উদ্যোগে নতুন ঘর নির্মাণের প্রস্তুতিও শুরু হয়েছে।

Releated Posts

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আগরতলায় ছাত্রদের বিক্ষোভ, সোনম ওয়াংচুককে সরানো নিয়েও প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে মঙ্গলবারও আগরতলার সার্কিট হাউসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন…

ByByReshmi Debnath Jul 22, 2026

খার্চি উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও…

ByByReshmi Debnath Jul 22, 2026

খার্চি উৎসব উপলক্ষ্যে রাজ্যপালের শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু খার্চি উৎসব উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছাবার্তায় রাজ্যপাল…

ByByReshmi Debnath Jul 22, 2026

বুধবার খার্চি উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: আগামীকাল থেকে পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণে শুরু হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি…

ByByReshmi Debnath Jul 22, 2026
Scroll to Top