News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিলোনিয়ায় কংগ্রেসের সংগঠন সৃজন অভিযান, দল শক্তিশালী করার বার্তা অবজারভারের
Image

বিলোনিয়ায় কংগ্রেসের সংগঠন সৃজন অভিযান, দল শক্তিশালী করার বার্তা অবজারভারের

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২১ এপ্রিল:
সর্বভারতীয় কংগ্রেসের উদ্যোগে সারা দেশে শুরু হয়েছে ‘সংগঠন সৃজন অভিযান’ কর্মসূচি। এরই অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে বিলোনিয়া কংগ্রেস ভবনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিল্লি থেকে প্রেরিত কংগ্রেসের অবজারভার তরুণ ত্যাগী। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, এই অভিযানের মূল লক্ষ্য হলো দলকে আরও মজবুত ও শক্তিশালী করে তোলা। রাজ্য থেকে জেলা, ব্লক ও বুথ স্তর পর্যন্ত সংগঠনকে সক্রিয় ও সুসংগঠিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, এই কর্মসূচির আওতায় সংগঠনের কাজকর্ম পর্যালোচনা করে একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করা হবে, যা পরবর্তীতে দিল্লিতে জমা দেওয়া হবে।

দক্ষিণ জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা কংগ্রেস সভাপতি মৃদুল পাটারি, কংগ্রেসের বরিষ্ঠ নেতা মিলন কর, দক্ষিণ জেলা যুব কংগ্রেস নেতা অজিতাভ মজুমদার সহ বিভিন্ন ব্লক কংগ্রেস সভাপতি, দলের নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।

সভায় নেতৃবৃন্দরা সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করার ওপর জোর দেন এবং আগামিদিনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Releated Posts

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top