News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলা রেলস্টেশন থেকে ২১ কেজির বেশি গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই যুবক
Image

আগরতলা রেলস্টেশন থেকে ২১ কেজির বেশি গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই যুবক

আগরতলা, ২১এপ্রিল: ট্রেনে করে গাঁজা পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ। আগরতলার বাধারঘাট রেলস্টেশন থেকে দুই যুবককে আটক করেছে জিআরপি ও আরপিএফ জওয়ানরা। ধৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জিআরপি থানার ওসি জানান, ধৃতদের কাছ থেকে মোট ২১ কেজি ৪৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। আটক দুই যুবকের নাম বিপিন কুমার মন্ডল এবং ধনরাজ কুমার। তারা দুজনেই বিহারের বাসিন্দা বলে জানা গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, এই গাঁজা স্টেশন পর্যন্ত পৌঁছে দেয় পাচারচক্রের মূল মাথা। এরপর ওই দুই যুবক গাঁজাগুলি নিয়ে ট্রেনে করে বহিঃরাজ্যে পাচারের উদ্দেশ্যে রওনা হওয়ার পরিকল্পনা করেছিল।

উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় চার লক্ষ টাকারও বেশি বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং এই পাচারচক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

Releated Posts

খার্চি উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও…

ByByReshmi Debnath Jul 22, 2026

খার্চি উৎসব উপলক্ষ্যে রাজ্যপালের শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু খার্চি উৎসব উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছাবার্তায় রাজ্যপাল…

ByByReshmi Debnath Jul 22, 2026

বুধবার খার্চি উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: আগামীকাল থেকে পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণে শুরু হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি…

ByByReshmi Debnath Jul 22, 2026

ডিজিপির মৃত্যুকে ঘিরে শাসককে প্রশ্নবাণে বিদ্ধ করলেন বিরোধী দলনেতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি জানালেন বিরোধী…

ByByReshmi Debnath Jul 21, 2026
Scroll to Top