News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পরকীয়ার অভিযোগে যুবককে ডেকে নিয়ে বেধড়ক মারধর, গুরুতর আহত ওই ব্যক্তি
Image

পরকীয়ার অভিযোগে যুবককে ডেকে নিয়ে বেধড়ক মারধর, গুরুতর আহত ওই ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২১ এপ্রিল:
পরকীয়ার অভিযোগে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের এক সিকিউরিটির কর্মীকে বাড়িতে ডেকে নিয়ে বেধড়ক পেঠালো এক ব্যক্তি।
ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া থানাধীন গামাইবাড়ি এলাকায়।

ঘটনার বিবরনে জানা যায়, গামাইবাড়ি এলাকার বিমল মালাকারের স্ত্রীর সাথে একই এলাকার হাসপাতালে কর্মরত সিকিউরিটি কর্মী রাজিব মালাকারের অবৈধ সম্পর্ক দীর্ঘদিন ধরে, এমনটাই অভিযোগ।

গতকাল রাতে বিমল মালাকার রাজীব মালাকারকে বাড়িতে ডেকে নিয়ে বেধড়ক মারধর করে। খবর পেয়ে এলাকার লোক এবং রাজীব মালাকারের মা তাকে তেলিয়ামুডা মহকুমা হাসপাতালে নিয়ে আসে। তার সারা শরীর এবং মাথায় আঘাত লাগে। জানা যায় তেলিয়ামুডা মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক হওয়ায় তাকে জিবিপি হাসপাতালে রেফার করা হয়। যদিও রাজিব মালাকারের মা ওই অবৈধ সম্পর্কের কথা সম্পূর্ণ অস্বীকার করে। তিনি এ ব্যাপারে আইনের সাহায্য নেবেন বলে জানান।

Releated Posts

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top