News Flash

  • Home
  • Uncategorized
  • চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল।

উল্লেখ্য, টাকারজলা জহর নবোদয় বিদ্যালয়ে খাদ্যে বিষক্রিয়ায় বেশ কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। টাকারজলা জহর নবোদয় বিদ্যালয়ে খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ-ছাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এব্যাপারে বিস্তারিত খোঁজখবর নিয়ে জানা গেছে চাওমিন খাওয়ার পর থেকেই বাচ্চারা অসুস্থ হয়ে পড়তে শুরু করে। জহর নবোদয় বিদ্যালয়ের প্রিন্সিপাল ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই ওইসব বাচ্চাদের চিকিৎসার আওতায় নিয়ে আসেন। তিনি জানিয়েছেন বাচ্চাদের চিকিৎসার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাদের অভিভাবকদেরকেও সময় মত সব খবর পাঠানো হচ্ছে। বাচ্চারা সুস্থ হয়ে উঠতে শুরু করেছে বলে তিনি জানিয়েছেন। আতঙ্কিত না হতে অভিভাবকসহ সকলের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। এদিকে ঘটনার পর প্রিন্সিপালকে শো-কজ নোটিশ দিলেন জেলাশাসক। প্রশাসন পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রেখে চলেছে।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top