News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কাকড়াবন থানায় বিক্ষোভ বিজেপি কর্মীদের, ওসিকে ঘিরে তালাবন্দি—এডিসি ভোট পরবর্তী উত্তেজনা তীব্র
Image

কাকড়াবন থানায় বিক্ষোভ বিজেপি কর্মীদের, ওসিকে ঘিরে তালাবন্দি—এডিসি ভোট পরবর্তী উত্তেজনা তীব্র

আগরতলা, ২১ এপ্রিল: ১৭ এপ্রিল এডিসি নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। অভিযোগ উঠেছে, শাসকদল বিজেপির কর্মী-সমর্থকরা বিভিন্ন জায়গায় হামলার শিকার হচ্ছেন এবং অনেকেই প্রাণভয়ে ঘরছাড়া হয়ে আত্মগোপনে থাকতে বাধ্য হচ্ছেন। এই পরিস্থিতিতে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

এদিকে, এডিসি ভোটের দিন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেব রায়ের গাড়িতে হামলার ঘটনায় তিপরা মথার চার দুর্বৃত্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তিনজনকে আটক করলেও—নিসাধন জমাতিয়া, বিবেকানন্দ দেববর্মা ও নারায়ণ জমাতিয়া—২০ এপ্রিল আদালতে তোলার পর তারা জামিনে মুক্তি পেয়ে যায়। এরপর থেকেই এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে অভিযোগ।

বিজেপি কর্মী-সমর্থকদের দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ধারায় মামলা না করায় তারা সহজেই জামিন পেয়ে যায়। এর প্রতিবাদে মঙ্গলবার বিকেলে কাকড়াবন থানায় বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মীরা। বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে থানার ওসি জয়ন্ত মালাকার বাইরে এলে তাকে ঘিরে ধরে থানার ভেতরে ঢুকিয়ে
তালাবন্দি করে দেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীরা পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে স্লোগান দিতে থাকেন এবং তিপরা মথার প্রতি পক্ষপাতিত্বের অভিযোগও তোলেন। ঘটনায় উত্তেজনা চরমে পৌঁছালে পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন।

পরে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেওয়া হলে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে। পাশাপাশি, ওসি জয়ন্ত মালাকারকে অপসারণের দাবিও তোলেন বিক্ষোভকারীরা।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গোটা ঘটনার উপর নজর রাখছে প্রশাসন।

Releated Posts

সরকারের সঙ্গে আলোচনার পর অবরোধ প্রত্যাহার, স্বস্তি সাধারণ মানুষের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ২০২৪ সালের পুনর্বাসন চুক্তি বাস্তবায়নের দাবিতে আত্মসমর্পণকারী জঙ্গিদের সংগঠনগুলির ডাকা ৭২ ঘণ্টার সড়ক ও রেল…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে একসঙ্গে লড়বে বিজেপি-তিপরা মথা-আইপিএফটি: মানিক সাহা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরার এডিসি এলাকায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি, তিপরা মথা এবং আইপিএফটি যৌথভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি বামফ্রন্টের, প্রার্থীদের হুমকির অভিযোগ

আগরতলা, ৫ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বামপন্থীদের মনোনয়নে বাধা দেওয়া হচ্ছে: মানিক সরকার

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিরোধী প্রার্থীদের, বিশেষ করে বামপন্থী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 5, 2026
Scroll to Top