News Flash

  • Home
  • Uncategorized
  • ৮ নভেম্বর পঞ্জাবে বিশেষ অধিবেশন, কেন্দ্রকে দু’দফা হুঁশিয়ারি চান্নির
Image

৮ নভেম্বর পঞ্জাবে বিশেষ অধিবেশন, কেন্দ্রকে দু’দফা হুঁশিয়ারি চান্নির

লুধিয়ানা, ২৭ অক্টোবর (হি.স.): আগামী ৮ নভেম্বর বসছে পঞ্জাব বিধানসভার বিশেষ অধিবেশন। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। একইসঙ্গে কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিয়ে চান্নি জানিয়েছেন, “আমরা কেন্দ্রের কাছে ৮ নভেম্বরের মধ্যে কৃষি আইন বাতিল করার দাবি জানাচ্ছি, অন্যথায় ৮ নভেম্বর বিশেষ অধিবেশনে আমরা সেগুলি বাতিল করব।” চান্নি জানিয়েছেন, তিনটি কৃষি আইন-সহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য ৮ নভেম্বর পঞ্জাব বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। চান্নি এদিন আরও জানিয়েছেন, কেন্দ্রের ‘নাক গলানো’ সহ্য করবে না পঞ্জাব।

সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-এর সীমানা বৃদ্ধি নিয়েও কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়েছেন চান্নি। পঞ্জাব-সহ তিন রাজ্যে বিএসএফ-এর হাতে গ্রেফতারি, তল্লাশি ও বাজেয়াপ্তের বিশেষ ক্ষমতা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আন্তর্জাতিক সীমান্ত থেকে ভারতীয় ভূখণ্ডের ৫০ কিলোমিটার (১৫ কিলোমিটার এক্তিয়ারকে ৫০ কিলোমিটার করা হয়েছে) পর্যন্ত এলাকায় সীমান্ত রক্ষী বাহিনী এই ক্ষমতা প্রয়োগ করতে পারবে। এই নিন্দা করে চান্নি বলেছেন, “আমরা বিএসএফ-এর এক্তিয়ার ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করার বিজ্ঞপ্তি প্রত্যাহার করার জন্য কেন্দ্রের কাছে দাবি জানাচ্ছি, অন্যথায় ৮ নভেম্বরের মধ্যে এটি বাতিল করতে আমরা বাধ্য হব। এর ফলে কেন্দ্র-রাজ্য সম্পর্ককে প্রভাব পড়বে।”

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top