News Flash

  • Home
  • Uncategorized
  • তিনটি রাজ্যের দায়িত্ব আমার কাঁধে, সাংসদ হিসাবে শপথ নিয়ে বললেন সুস্মিতা
Image

তিনটি রাজ্যের দায়িত্ব আমার কাঁধে, সাংসদ হিসাবে শপথ নিয়ে বললেন সুস্মিতা

নয়াদিল্লি, ২৬ অক্টোবর (হি.স.): রাজ্যসভায় নির্বাচিত নতুন সদস্যদের শপথবাক্য পাঠ করালেন রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু। মঙ্গলবার নিজস্ব চেম্বারে সুস্মিতা দেব ও এস সেলভাগণপতিকে রাজ্যসভার সদস্য হিসেবে শপথবাক্য পথ করিয়েছেন উচ্চকক্ষের চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি থেকে নির্বাচিত হয়েছেন এস সেলভাগণপতি এবং পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত হয়েছেন সুস্মিতা দেব। এদিন তামিল ভাষায় শপথ নেন এস সেলভাগণপতি এবং বাংলায় শপথ নেন সুস্মিতা দেব।

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুক্তার আব্বাস নকভি এবং রাজ্যসভার সাধারণ সচিব পি পি কে রামাচারয়ুলু ও অন্যান্যরা। এদিন রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার পর সুস্মিতা দেব বলেছেন, “তিনটি রাজ্যের দায়িত্ব রয়েছে আমার উপর। আমার নিজ রাজ্য অসম, ত্রিপুরায় কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং আমি পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত হয়েছি।”

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top