News Flash

  • Home
  • Uncategorized
  • পাহাড়ে বিনিয়োগ, কর্মসংস্থান, উন্নয়নের পাশাপাশি স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Image

পাহাড়ে বিনিয়োগ, কর্মসংস্থান, উন্নয়নের পাশাপাশি স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

কার্শিয়াং, ২৬ অক্টোবর (হি. স.) : পাহাড়ের সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কার্শিয়াংয়ের প্রশাসনিক বৈঠক থেকে পাহাড়ে বিনিয়োগ, কর্মসংস্থান, উন্নয়নের পাশাপাশি স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী। আর এই কাজে পাহাড়ের ছোট-বড় সব দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানালেন তিনি। মুখ্যমন্ত্রীর বলেন, “আমাকে সুযোগ দিন। পাহাড়ের স্থায়ী সমাধান করে দেব।“

দিন কয়েক আগে কেন্দ্রীয় সরকার পাহাড় নিয়ে একটি বৈঠক ডেকেছিল। তাতে পাহাড়ের স্থানীয় নেতা বিমল গুরুং, রোশন গিরিরা ব্রাত্য ছিলেন। এদিন তাঁদের নিয়েই সমাধানের পথে হাঁটার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। তিনি এদিন প্রশ্ন তোলেন, “কাশ্মীরে রক্ত কেন ঝরবে? পাহাড়ে কেন রক্ত ঝরবে? আমি শান্তির পক্ষে। কিন্তু সরকার থাকলেই সব কিছু করতে পারে না।”

বিভিন্ন সময় আলাদা রাজ্যের দাবিতে উত্তপ্ত হয়েছ পাহাড়। নষ্ট হয়েছে সরকারি সম্পত্তি। থমকে গিয়েছে পাহাড়ের উন্নয়ন। তৃণমূলের অভিযোগ, সেই অশান্তিতে বারবার ইন্ধন জোগাচ্ছে বিজেপি। পাহাড়কে আলাদা রাজ্যে করারও ‘জুজু’ দেখায় কেন্দ্র। আর এই প্রস্তাব দিয়ে পাহাড়ের স্থানীয় দলগুলিকে নিজেদের দিকে টানার চেষ্টা করে তাঁরা। এবার সেই সমস্ত প্ররোচনা, রাজনৈতিক টানাপোড়েনের ইতি টানতে চাইলেন মুখ্যমন্ত্রী। পাহাড়ের স্থায়ী সমাধান নিয়ে মমতা বলেন, “বাইরে থেকে এসে রাজনীতি করে চলে যাচ্ছে। দার্জিলিংকে ভেঙে দিচ্ছে। সবাইকে নিয়ে একসঙ্গে কাজ হবে। পাহাড়ের স্থায়ী সমাধান হবে পাহাড়ের মানুষকে নিয়েই।”

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top