News Flash

  • Home
  • Uncategorized
  • লখিমপুরের সাক্ষীদের সুরক্ষা দিতে সুপ্রিম নির্দেশ, পরবর্তী শুনানি ৮ নভেম্বর
Image

লখিমপুরের সাক্ষীদের সুরক্ষা দিতে সুপ্রিম নির্দেশ, পরবর্তী শুনানি ৮ নভেম্বর

নয়াদিল্লি, ২৬ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের লখিমপুর খেরির হিংসার ঘটনায় সাক্ষীদের সুরক্ষা নিশ্চিত করতে বলল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার উত্তর প্রদেশ সরকারকে লখিমপুরের সাক্ষীদের সুরক্ষা দিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। একইসঙ্গে শীর্ষ আদালত জানিয়েছে, সাক্ষীদের জবানবন্দি দ্রুত রেকর্ড করতে হবে। উত্তর প্রদেশ সরকারের পক্ষ থেকে আইনজীবী হরিশ সালভে এদিন সুপ্রিম কোর্টে জানিয়েছেন, ৬৮ জন সাক্ষীর মধ্যে ৩০ জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে এবং ২৩ জন ঘটনার প্রত্যক্ষদর্শী বলে দাবি করেছেন।

লখিমপুর খেরিতে হিংসার ঘটনায় ৪ জন কৃষক-সহ মোট ৮ জনের মৃত্যু হয়েছিল। তাঁদের মধ্যে রয়েছেন সাংবাদিক রমন কাশ্যপ ও শ্যাম সুন্দর নামে একজন ব্যক্তি। লখিমপুর খেরি হিংসার ঘটনায় সাংবাদিক রমন কাশ্যপ ও শ্যাম সুন্দরের হত্যা সংক্রান্ত তদন্তের বিষয়ে উত্তর প্রদেশ সরকারের কাছে জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি ফরেনসিক ল্যাবকে ঘটনার ভিডিও সম্পর্কিত রিপোর্ট জমা দেওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করতে বলেছে শীর্ষ আদালত।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top