News Flash

  • Home
  • Uncategorized
  • ৬১ হাজারের গণ্ডি পেরিয়ে ঊর্ধ্বমুখী সেনসেক্স
Image

৬১ হাজারের গণ্ডি পেরিয়ে ঊর্ধ্বমুখী সেনসেক্স

৬১ হাজারের গণ্ডি পেরিয়ে ঊর্ধ্বমুখী সেনসেক্স মুম্বাই, ২৬ অক্টোবর (হি. স.) : মঙ্গলবার ভারতীয় শেয়ার বাজারগুলি সামান্য বৃদ্ধির সঙ্গে খুলেছে এবং প্রাথমিক লেনদেনে একটি ভাল গতি রয়েছে। বম্বে স্টক এক্সচেঞ্জ সূচক সেনসেক্স এদিন ৩০ পয়েন্ট বৃদ্ধির সঙ্গে ৬০,৯৯৭.৯০ পয়েন্টে খুলেছে।

এদিন সকাল ১০টা ২ মিনিট নাগাদ সেনসেক্স ০.৫৯ শতাংশ বা ৩৫৭.৯৭ পয়েন্ট বৃদ্ধির সঙ্গে ৬১,৩২৫.০২ পয়েন্টে লেনদেন করতে দেখা গেছে। প্রাথমিক লেনদেনে সেনসেক্স সর্বোচ্চ ৬১,৪০৪.৮৭ পয়েন্টে উঠেছিল। প্রারম্ভিক লেনদেনে, সেনসেক্সের ৩০টি স্টকের মধ্যে, ২৪টি স্টকই লাভের মুখ দেখেছে। এদিন প্রাথমিক লেনদেনে সেনসেক্সের ৩০টি স্টকের মধ্যে টেক মাহিন্দ্রা, বাজাজ ফাইন্যান্স, টাটা স্টিল, এসবিআই, টাইটান, ভারতী এয়ারটেল এবং আল্ট্রাটেক সিমেন্টের শেয়ারের দর সবচেয়ে বেশি বেড়েছে। পাশাপাশি, আইসিআইসিআই ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, পাওয়ারগ্রিড, এইচইউএল, পাওয়ারগ্রিড, কোটাক ব্যাঙ্ক এবং এবং ইনফোসিসের শেয়ার দর পড়েছে। পাশাপাশি, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি সূচক প্রাথমিক লেনদেনে ঊর্ধ্বমুখী ছিল। সকাল ১০টা ১৯ মিনিট নাগাদ নিফটি ০.৭২ শতাংশ বা ১৩০.৩৫ পয়েন্ট বৃদ্ধির সঙ্গে ১৮,২৫৫.৭৫ পয়েন্টে লেনদেন করতে দেখা গেছে। মঙ্গলবার নিফটি ১৮,১৫৪.৫০ পয়েন্টে খুলেছিল। প্রাথমিক লেনদেনে, এটি সর্বোচ্চ ১৮,২৬৪.৮৫ পয়েন্টে উঠেছিল। প্রাথমিক লেনদেনে, নিফটির ৫০টি স্টকের মধ্যে, ৪৪টি স্টকেরই আজ দর বেড়েছে। নিফটির ৫০টি স্টকের মধ্যে টেক মাহিন্দ্রা, টাটা মোটরস, বাজাজ ফাইন্যান্স, এসবিআই লাইফ এবং টাইটানের শেয়ারের দর সবচেয়ে বেশি বেড়েছে। পাশাপাশি, আইসিআইসিআই ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, পাওয়ারগ্রিড, কোটাক ব্যাঙ্ক এবং ডঃ রেড্ডি’সের শেয়ার দর পড়েছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top