News Flash

  • Home
  • Uncategorized
  • পুরভোটের প্রস্তুতি শুরু রাজ্য নির্বাচন কমিশনে
Image

পুরভোটের প্রস্তুতি শুরু রাজ্য নির্বাচন কমিশনে

কলকাতা, ২৬ অক্টোবর (হি. স.) : তিনটি পুরসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিল পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন। জানা গিয়েছে, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে বড়দিনের আগেই কলকাতা, হাওড়া এবং বিধাননগরে পুরভোট করাতে আগ্রহী রাজ্য সরকার।

কলকাতায় ভোট বাকি রয়েছে প্রায় দেড় বছর। ২০২০ সালের মে মাস থেকে পুর প্রশাসকের অধীনে রয়েছে। হাওড়া পুরসভা আবার ২০১৮ সালের অক্টোবর মাস থেকে পুর প্রশাসকমণ্ডলীর দ্বারা পরিচালিত হচ্ছে। বিধাননগরে ২০২০ সালের অক্টোবর মাস থেকে রয়েছে পুর প্রশাসকের অধীনে। আপাতত এই তিন পুরসভায় ভোট করিয়ে করোনা সংক্রমণের পরিস্থিতিতে কী ভাবে ভোট করানো সম্ভব, তা যাচাই করে নিতে চাইছে রাজ্য নির্বাচন কমিশন।

সূত্রের খবর, ১২ কিংবা ১৯ ডিসেম্বর তিন পুরসভার ভোট হতে পারে। নির্বাচন কমিশন চাইছে বড়দিনের ছুটির আগেই এই তিন পুরসভার ভোট শেষ করে ফেলতে। তাতে দীর্ঘদিন ধরে বাকি থাকা পুরভোটের একটি পর্যায়ের কাজ শেষ করা যাবে। একই সঙ্গে বাকি পুরসভাগুলির ভোট-প্রস্তুতির ক্ষেত্রে অনেকটা এগিয়ে যাওয়া যাবে। উৎসবের মরসুম কেটে গেলেই যে ভোট হতে পারে, তার আভাস পাওয়া গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়। ভবানীপুর উপনির্বাচনে জয়ের পর তিনি জানিয়েছিলেন, রাজ্যের পুরসভা ভোটগুলি দ্রুত করানোর চেষ্টা করা হবে। মুখ্যমন্ত্রীর এমন ইঙ্গিত পেয়ে নিজেদের মতো ঘর গোছানোর কাজ শুরু করেছে রাজ্য নির্বাচন কমিশন।

সূত্রের খবর, ছটপুজো মিটে গেলে ভোটের বিজ্ঞপ্তি জারি করা হতে পারে কমিশনের তরফে। প্রসঙ্গত, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে পুরভোটের প্রস্তুতি শুরু করে নির্বাচন কমিশন। কিন্তু করোনা সংক্রমণের জেরে যাবতীয় প্রস্তুতি আটকে যায়। পিছিয়ে যায় পুরভোটও। কিন্তু ওই সময়ে আসন পুনর্বিন্যাস-সহ পুরভোটের প্রস্তুতির কাজ এগিয়ে গিয়েছিল। তাই কমিশন সূত্রে খবর, এ বারের ভোট প্রস্তুতিতে খুব বেশি বেগ পেতে হবে না তাদের।

নির্বাচন কমিশনের এক কর্তার কথায়, ‘‘আমাদের প্রাথমিক প্রস্তুতির কাজ গত বছর মার্চ মাসেই শেষ হয়ে গিয়েছিল। কিন্তু ভোট পিছিয়ে যাওয়ায় আমরা আর সে কাজ এগিয়ে নিয়ে যেতে পারিনি। কিন্তু ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে ভোট ধরে আমরা আবার প্রস্তুতি শুরু করেছি। তবে ভোটের ক্ষেত্রে এমন কিছু কাজ থাকে যা, ভোট ঘোষণা না হলে শুরু করা যায় না। তাই ভোট ঘোষণা হলেই সেই সংক্রান্ত কাজ শুরু হবে।’’ তিনি আরও বলেন, ‘‘যেহেতু কলকাতা, হাওড়া, বিধাননগরে ভোট হবে। তাই খুব বেশি চাপ আমাদের উপর পড়বে বলে মনে হয় না। বাকি পুরসভার ভোট আগামী বছর করা হবে বলেই মনে করছি।’’

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top