News Flash

  • Home
  • Uncategorized
  • শিলং-ডিব্রুগড়ে সরাসরি বিমানের সূচনা, সিন্ধিয়া বললেন যোগাযোগ বৃদ্ধিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ
Image

শিলং-ডিব্রুগড়ে সরাসরি বিমানের সূচনা, সিন্ধিয়া বললেন যোগাযোগ বৃদ্ধিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ

নয়াদিল্লি, ২৬ অক্টোবর (হি.স.): উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ বৃদ্ধিতে আরও একটি সদর্থক পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। মেঘালয়ের শিলং ও অসমের ডিব্রুগড় সেক্টরের মধ্যে সূচনা হল সরাসরি বিমান পরিষেবা। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া শিলং-ডিব্রুগড় সেক্টরের মধ্যে সরাসরি বিমান পরিষেবার সূচনা করেছেন। এরপরই কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, আমরা উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে যোগাযোগ বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ।

শিলং ও ডিব্রুগড়ের মধ্যে সরাসরি বিমানের প্রতীক্ষা শেষ হল মঙ্গলবার। এদিন সকালে শিলং-ডিব্রুগড় সেক্টরের মধ্যে সরাসরি বিমান পরিষেবার সূচনা করার পর কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, “চলতি বছরের সেপ্টেম্বর মাসে শিলং বিমানবন্দরে ৫ হাজারের বেশি যাত্রী গতিবিধি দেখা গিয়েছে। আমরা উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে যোগাযোগ বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top