News Flash

  • Home
  • Uncategorized
  • হাইকোর্টের মুহুরিকে ছুরির এলোপাথাড়ি কোপ, উত্তেজনা শিবপুরে
Image

হাইকোর্টের মুহুরিকে ছুরির এলোপাথাড়ি কোপ, উত্তেজনা শিবপুরে

কলকাতা, ২৬ অক্টোবর (হি. স.) : হাইকোর্টের মুহুরিকে ছুরির এলোপাথাড়ি কোপ মারল দুষ্কৃতীরা। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে হাওড়ার শিবপুরের কাজীপাড়ায়। আক্রান্ত মুহুরির নাম তনভির আলম। রক্তাক্ত অবস্থায় তাঁকে প্রথমে শিবপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে আন্দুল স্টেশন রোডের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে শিবপুর থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, কলকাতা হাইকোর্টের মুহুরি তনভির আলমকে খুনের চেষ্টা করেছিল দুষ্কৃতীরা। সেই লক্ষ্যেই এলোপাথাড়ি কোপ মারা হয়। ছুরির আঘাতে তনভিরের বাঁ হাত ও পিছে গভীর ক্ষত হয়েছে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। বেলা ১১টা নাগাদ এই ঘটনাটি ঘটে।প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গিয়েছে, আচমকাই বেশ কয়েকজন দুষ্কৃতী পকেট থেকে ছুরি বের করে তনভিরের ওপর সরব হয়। তাঁকে বাঁচাতে এসে এক বন্ধুও আক্রান্ত হয়েছেন। তাঁদের প্রথমে শিবপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আন্দুল স্টেশন রোডের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তাঁদের।

ঠিক কী কারণে এই আক্রমণ, তা এখনও স্পষ্ট নয়। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রোমোটিং সংক্রান্ত একটি বিষয় নিয়েই এই হামলার ঘটনা ঘটেছে। বেশ কয়েকজনের নাম উঠে আসছে অভিযুক্ত হিসাবে। তবে দুষ্কৃতীদের চিহ্নিত করতে ইতিমধ্যেই তল্লাশি অভিযানে নেমেছে পুলিশ। সংগ্রহণ করা হয়েছে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top