News Flash

  • Home
  • Uncategorized
  • Withdrawal of Section 144 : পূর্ব ও পশ্চিম আগরতলা থানা এলাকায় ১৪৪ ধারা প্রত্যাহার
Image

Withdrawal of Section 144 : পূর্ব ও পশ্চিম আগরতলা থানা এলাকায় ১৪৪ ধারা প্রত্যাহার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ অক্টোবর৷৷ দুর্গাপুজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় এবং কোভিড পরিস্থিতির সন্তোষজনক উন্নতি হওয়ায় পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুুপারের কাছ থেকে পাওয়া এক রিপোর্টের পরিপ্রেক্ষিতে পশ্চিম জেলার জেলাশাসক ও সমাহর্তা সদর পুলিশ মহকুমার পূর্ব এবং পশ্চিম আগরতলা থানা এলাকায় জারি থাকা ১৪৪ ধারা ২২ অক্টোবর, ২০২১ সকাল ৬টা থেকে প্রত্যাহার করার কথা ঘোষণা করেছেন৷


উল্লেখ করা যেতে পারে ২১/০৯/২০২১ সকাল ৬টা থেকে ৪/১১/২০২১ মধ্যরাত পর্যন্ত পশ্চিম জেলার জেলাশাসক ও সমাহর্তা সদর পুলিশ মহকুমায় (পূর্ব এবং পশ্চিম আগরতলা থানা এলাকা) ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ১৪৪ ধারা অনুযায়ী যেকোন রাজনৈতিক দলের মিটিং, মিছিল, জমায়েতের উপর বিধিনিষেধ আরোপ করেছিলেন৷ পশ্চিম জেলার জেলাশাসকের দপ্তর থেকে এক বি’প্তিতে এই তথ্য জানানো হয়েছে৷
প্রসঙ্গত, এই ১৪৪ ধারা জারী করার বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছিল৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top