News Flash

  • Home
  • Uncategorized
  • বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি : এন ভি রামানা
Image

বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি : এন ভি রামানা

ঔরঙ্গাবাদ, ২৩ (হি.স.): যে কোনও সমাজের জন্য আদালত অত্যন্ত প্রয়োজনীয়। বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থাই গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি। অভিমত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানার। শনিবার মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে বম্বে হাইকোর্টের ঔরঙ্গাবাদ বেঞ্চের অ্যানেক্সি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন, “বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থাই গণতন্ত্রের সবচেয়ে বৃহৎ শক্তি। আদালতই সাংবিধানিক ন্যায়বিচারের অধিকারকে নিশ্চয়তা দেয়।” তিনি আরও বলেছেন, “আদালতের জন্য ভালো জুডিশিয়াল ইনফ্রাস্ট্রাকচার সর্বদাই একটি চিন্তার বিষয়।”

ভারতীয় আদালতের জরাজীর্ণ অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এন ভি রামানা বলেছেন, “ভারতীয় আদালতের জরাজীর্ণ অবস্থার জন্যই বিচারবিভাগীয় কাজ সম্পাদনে সমস্যা হচ্ছে।” রামানা আরও বলেছেন, “কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রীর কাছে ন্যাশনাল জুডিশিয়াল ইনফ্রাস্ট্রাকচার অথরিটি তৈরির জন্য প্রস্তাব পাঠিয়েছি আমি। সংসদের আসন্ন অধিবেশনে এই প্রস্তাব দ্রুত গৃহীত করার জন্য আমি মন্ত্রীকে অনুরোধ করছি।” এদিনের অনুষ্ঠানে কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী কিরেণ রিজিজুও উপস্থিত ছিলেন।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top