News Flash

  • Home
  • Uncategorized
  • Financial assistance for women : মহিলা নির্মাণ শ্রমিক বিবাহ যোজনায় আর্থিক সহায়তার পরিমাণ বাড়িয়ে ২৫ হাজার টাকা
Image

Financial assistance for women : মহিলা নির্মাণ শ্রমিক বিবাহ যোজনায় আর্থিক সহায়তার পরিমাণ বাড়িয়ে ২৫ হাজার টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ অক্টোবর৷৷ ত্রিপুরা সরকার মহিলা নির্মাণ শ্রমিক বিবাহ যোজনায় আর্থিক সহায়তার পরিমাণ দশ হাজার টাকা থেকে বাড়িয়ে পঁচিশ হাজার টাকা করার সিদ্ধান্ত নিয়েছে৷ আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে শ্রম মন্ত্রী ভগবান চন্দ্র দাস এই সংবাদ জানিয়েছেন৷ তিনি বলেন, মহিলা নির্মাণ শ্রমিক বিবাহ যোজনায় ২০১২ সাল থেকে নির্মাণ শ্রমিক পরিবারের কন্যার বিবাহের জন্য দশ হাজার টাকা করে সহায়তা দেওয়া হত৷ বর্তমান রাজ্য সরকার এই সহায়তার পরিমাণ দশ হাজার টাকা থেকে বাড়িয়ে পঁচিশ হাজার টাকা করেছে৷ এতে রাজ্যের বেশি সংখ্যায় নির্মাণ শ্রমিকরা উপকৃত হবেন৷


তিনি জানান, এই আর্থিক সহায়তা শ্রম দপ্তরের নথিভুক্ত নির্মাণ শ্রমিকের পরিবারের কন্যার বিবাহের খরচ বাবদ এককালীন সহায়তা হিসেবে দেওয়া হবে৷ একটি পরিবারের সর্বাধিক দুই জন কন্যা এই সুবিধা নিতে পারবে৷ সাথে তিনি আরও জানান, এই প্রকল্প শ্রম দপ্তরের অধীন ত্রিপুরা নির্মাণ শ্রমিক কল্যাণ পর্ষদ দ্বারা বাস্তবায়ন করা হবে৷ ত্রিপুরা সরকারের এই সিদ্ধান্ত ২২ অক্টোবর ২০২১ থেকে কার্যকর করা হবে৷


এদিন শ্রম মন্ত্রী নির্মাণ শ্রমিকদের জন্য গৃহীত বিভিন্ন প্রকল্প সম্পর্কেও আলোকপাত করেন৷ কোভিড অতিমারী পরিস্থিতিতে রাজ্যের প্রায় ৪০ হাজার নির্মাণ শ্রমিক পরিবারকে এককালীন সহায়তা দেওয়া হয়েছে, জানিয়েছেন তিনি৷

Releated Posts

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top