News Flash

  • Home
  • Uncategorized
  • Passenger vehicle fell into a deep ditch : মনু বাজার এলাকায় একটি যাত্রীবাহী গাড়ি গভীর খাদে পড়ে গিয়ে ৬ জন যাত্রী গুরুতর ভাবে আহত
Image

Passenger vehicle fell into a deep ditch : মনু বাজার এলাকায় একটি যাত্রীবাহী গাড়ি গভীর খাদে পড়ে গিয়ে ৬ জন যাত্রী গুরুতর ভাবে আহত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ অক্টোবর।। দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরুম মনু বাজার এলাকায় একটি যাত্রীবাহী গাড়ি গভীর খাদে পড়ে গিয়ে 6 জন যাত্রী গুরুতর ভাবে আহত হয়েছেন। দুর্ঘটনায় আহত ছয় জন গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার সকালে সাব্রুম রেল স্টেশন থেকে কমান্ডার গাড়ি করে ১৬ জন যাএী নিয়ে সাব্রুম শ্রীনগর যাওয়ার পথে সাব্রুম মনুবাজারে আসার পর গাড়িটি গভীর খাদে পড়ে যায় ।এতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়।

সঙ্গে সঙ্গে সাব্রুম হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে আহত ছয় জনকে উন্নত চিকিৎসার জন্য গোমতী জেলা হাসপাতালে রেফার করা হয়।জেলা হাসপাতালে কতর্ব্যরত চিকিৎসক ডাক্তার বিশ্বজিৎ পাল জানান, আহতদের গোমতী জেলা হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে। আহতরা হলেন রবীন্দ্র পাল(৫০), বিকাশ দেবনাথ (৪০) ,কন্যা মালা এিপুরা (৩১), পঞ্চমী দাস( ৪০) ,মাকলা মানিক। অন্যান্য আহতের নাম জানা যায়নি। আহত সবাইকে গোমতী জেলা হাসপাতালে শল্য বিভাগে চিকিৎসা চলছে বলে জানান কতর্ব্যরত চিকিৎসক। অতিরিক্ত যাত্রী বহন করার কারণেই চালক নিয়ন্ত্রণ রক্ষা করতে পারেননি বলে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে। সে কারণেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ অবশ্য ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top