News Flash

  • Home
  • খেলা
  • উচ্চ-পর্যায়ের বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রীর, নিহত পুলিশকর্মীর স্ত্রীকে চাকরির প্রতিশ্রুতি
Image

উচ্চ-পর্যায়ের বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রীর, নিহত পুলিশকর্মীর স্ত্রীকে চাকরির প্রতিশ্রুতি

শ্রীনগর, ২৩ অক্টোবর (হি.স.): জম্মু ও কাশ্মীরে তিন-দিনের সফরে গিয়ে উচ্চ-পর্যায়ের বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার দুপুরে শ্রীনগরে জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং-সহ শীর্ষ পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন অমিত শাহ। এই বৈঠকে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে। ২০১৯-এর আগস্টে ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের পর এই প্রথম জম্মু ও কাশ্মীর সফরে গেলেন অমিত শাহ। শ্রীনগর বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান উপ রাজ্যপাল মনোজ সিনহা।

শ্রীনগরে পৌঁছনোর কিছু পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেখা করতে যান জম্মু ও কাশ্মীরের নিহত পুলিশ আধিকারিক পারভেজ আহমদের পরিবারের সঙ্গে। কয়েক দিন আগেই জঙ্গিদের হাতে নিহত হন এই পুলিশ আধিকারিক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পারভেজের স্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি। তাঁকে চাকরির প্রস্তাবও দেন। তিনি বলেন, “এই পুলিশকর্মীর আত্মবলিদান মনে রাখবে গোটা দেশ।” এরপর উচ্চ-পর্যায়ের বৈঠক করেছেন অমিত শাহ।

রবিবার জম্মুতে একটি জনসভা করার কথা রয়েছে অমিত শাহের। সোমবার গ্রাম প্রধানদের সঙ্গে বৈঠক করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তারপর দিল্লি ফিরে আসবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর ঘিরে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রাজভবন এবং শ্রীনগরের গুপকার রোড। মোতায়েন করা হয়েছে স্নাইপার, শার্পশ্যুটারদের। ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top