News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিমবঙ্গে সেঞ্চুরির ঘরে ডিজেল, একটানা চড়ছে দুই জ্বালানির দাম
Image

পশ্চিমবঙ্গে সেঞ্চুরির ঘরে ডিজেল, একটানা চড়ছে দুই জ্বালানির দাম

নয়াদিল্লি, ২৩ অক্টোবর (হি.স.): পেট্রোল ও ডিজেলের নিরন্তর মূল্যবৃদ্ধিতে রীতিমতো নাভিশ্বাস সাধারণ মানুষ। একটানা চড়ছে দুই জ্বালানির দাম। শনিবার ফের দাম বাড়ল দুই জ্বালানি তেলের দাম। দিল্লিতে ১০৭-টাকার গণ্ডি ছাড়িয়ে গেল পেট্রোলের দাম, পশ্চিমবঙ্গে একশোর ঘরে ঢুকে পড়ল ডিজেলের দাম। সর্বকালীন রেকর্ড গড়ে মুম্বইয়ে ১১৩ টাকার ঊর্ধ্বে পৌঁছে গিয়েছে পেট্রোলের দাম।

শনিবার দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম ১০৭.২৪ টাকা এবং ডিজেল ৯৫.৯৭ টাকা প্রতি লিটার। মুম্বইয়ে লিটার প্রতি পেট্রোলের বর্ধিত দাম ১১৩.১২ টাকা ও ডিজেল ১০৪.০০ টাকা। শনিবার পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের আইওসি পাম্পে ডিজেলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ১০০ টাকা ১৭ পয়সা। কলকাতাও বেশি দূরে নেই। আইওসি পাম্পে শনিবার ডিজ়েলের দাম দাঁড়াচ্ছে লিটার প্রতি ৯৯ টাকা ৮ পয়সা। কলকাতায় পেট্রোলের বর্ধিত দাম ১০৭.৭৮ টাকা। চেন্নাইয়ে দাম বাড়ার পর পেট্রোলের দাম ১০৪.২২ টাকা ও ডিজেল ১০০.২৫ টাকা।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top