News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতে দৈনিক সংক্ৰমণ বেড়ে ১৬,৩২৬, ২৩৩-দিনে সর্বনিম্ন সক্রিয় রোগী
Image

ভারতে দৈনিক সংক্ৰমণ বেড়ে ১৬,৩২৬, ২৩৩-দিনে সর্বনিম্ন সক্রিয় রোগী

নয়াদিল্লি, ২৩ অক্টোবর (হি.স.): ভারতে ফের কিছুটা বাড়ল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা, বিগত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যুর সংখ্যা যুক্ত হয়েছে ৬৬৬। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৩২৬ জন। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যুর সংখ্যা যুক্ত হয়েছে ৬৬৬, ২২ অক্টোবর শুধুমাত্র কেরলই ৫৬৩ জনের মৃত্যুর সংখ্যা যুক্ত করেছে। শুক্রবার সারাদিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১৭,৬৭৭ জন, ফলে ভারতে এই মুহূর্তে মোট সুস্থতার হার ৯৮.১৬ শতাংশ, ২০২০ সালের মার্চ মাস থেকে সর্বোচ্চ আরোগ্যের হার। ভারতে এই মুহূর্তে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ১,৭৩,৭২৮ জন (২৩৩ দিনের মধ্যে সর্বনিম্ন), বিগত ২৪ ঘন্টায় রোগীর সংখ্যা কমেছে ২,০১৭ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে ১৬,৩২৬ জন সংক্রমিত হওয়ার পর দেশে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৪১ লক্ষ ৫৭ হাজার ৯৯৭ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.৫১ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের টিকা পেয়েছেন ৬৮ লক্ষ ৪৮ হাজার ৪১৭ জন প্রাপক, ফলে ভারতে শনিবার সকাল আটটা পর্যন্ত ১,০১,৩০,২৮,৪১১ জনকে টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৬৬৬ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,৫৩,৭০৮ জন (১.৩৩ শতাংশ)। ভারতে সুস্থতার সংখ্যা স্বস্তি দিয়ে রোজই বাড়ছে, শুক্রবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১৭,৬৭৭ জন। ফলে শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৩,৩৫,৩২,১২৬ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.১৬ শতাংশ। ভারতে এই মুহূর্তে সাপ্তাহিক সংক্রমণের হার ১.২৪ শতাংশ, ২৯ দিন ধরে ২ শতাংশের নীচে। দৈনিক সংক্রমণের হার ১.২০ শতাংশ, ১৯ দিন ধরে ২ শতাংশের নীচে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top