News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় তৃণমূলের গাড়ি ভাংচুর, মারধর, আহত তিন
Image

ত্রিপুরায় তৃণমূলের গাড়ি ভাংচুর, মারধর, আহত তিন

আগরতলা, ২২ অক্টোবর (হি. স.) : প্রচারাভিযানে গিয়ে তৃণমূলের গাড়ি ভাংচুর এবং মারধরের ঘটনায় ত্রিপুরায় আমতলী বাজার এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে৷ তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব সহ তিনজন আক্রান্ত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে৷ ওই ঘটনায় সাংসদ সুস্মিতা দেব আমতলী থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন৷ মামলা নথিভুক্ত করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করবে বলে আমতলী থানার এসডিপিও অনির্বাণ দাস জানিয়েছেন৷


সাংসদ সুস্মিতা দেবের অভিযোগ, আজ দুপুরে আমতলী বাজারে জনও সংযোগে গিয়েছিল তৃণমূল কংগ্রেস৷ বাজারে ব্যবসায়ীদের সাথে আলোচনা সেরে গাড়িতে উঠতেই কয়েকজন দুষ্কৃতিকারী হামলা করেছে৷ তারা গাড়ি ভাংচুরের সাথে তাঁদের মারধর করেছে বলে সুস্মিতা দেব অভিযোগ করেন৷ তাঁর দাবি, মামন খান, সূর্যকান্ত সরকার দুস্কৃতিকারীদের আক্রমনে গুরুতর আহত হয়েছেন৷ তাঁদের বাঁচাতে গিয়ে তিনিও হাতে আঘাত পেয়েছেন৷ তিনি বলেন, ত্রিপুরায় প্রচারের জন্য সাজানো দুইটি গাড়িতে ভাংচুর করা হয়েছে৷ ওই ঘটনায় থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে৷


এদিন তিনি ত্রিপুরায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারকে নিশানা করেছেন৷ সাথে বলেন, হামলাকারীরা মুখ ঢেকে ছিলেন না৷ তাতে বোঝা যাচ্ছে, শাসকের মদত রয়েছে তাঁদের৷ তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, পুলিশের সামনেই তৃণমূলের গাড়িতে ভাংচুর এবং নেতা-কর্মীদের মারধর করা হয়েছে৷ তাঁর দাবি, ত্রিপুরায় তৃণমূলের উপর সমস্ত অত্যাচারের জবাব মানুষ দেবে৷


ওই ঘটনা নিয়ে আমতলী থানার এসডিপিও অনির্বাণ দাস বলেন, আজ দুপুর দেড়টা নাগাদ আমতলী বাজারে গাড়ি ভাংচুরের খবর পেয়েছি৷ খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়েছে৷ দুইটি গাড়ি থানায় আনা হয়েছে৷ তাঁর দাবি, আজ তৃণমূলের তিনজন আঘাত পেয়েছে জানতে পেরেছি৷ তবে, তাঁদের আঘাত খুবই সামান্য বলে জেনেছি৷ তিনি বলেন, তৃণমূল সাংসদ সুস্মিতা থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন৷ মামলা নথিভুক্ত করে পুলিশ তদন্ত শুরু করবে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top