News Flash

  • Home
  • Uncategorized
  • আজ ত্রিপুরায় পুর ও নগর নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা দেবে কমিশন
Image

আজ ত্রিপুরায় পুর ও নগর নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা দেবে কমিশন

আগরতলা, ২২ অক্টোবর (হি. স.) : ত্রিপুরায় পুর ও নগর সংস্থাগুলির নির্বাচন ঘোষণা হবে আজ৷ কোভিডের প্রকোপে ১ বছর পিছিয়েছে ওই নির্বাচন৷ সেই লক্ষ্যে গতকালই সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছে রাজ্য নির্বাচন কমিশন৷
প্রসঙ্গত, পুর ও নগর সংস্থাগুলির মেয়াদ গত বছরের ডিসেম্বরে শেষ হয়েছিল৷ কিন্তু কোভিড -১৯ মহামারীর কারণে রাজ্য নির্বাচন কমিশন ভোট স্থগিত করেছিল৷ ত্রিপুরায় মোট ২০ টি পুর ও নগর সংস্থা রয়েছে৷ যার মধ্যে ১৩ টি পৌরসভা, ছয়টি নগর পঞ্চায়েত এবং একটি পুর নিগম রয়েছে৷ আগামী নভেম্বরে ওই নির্বাচন অনুষ্ঠিত হবে৷ আজ বিকেল সাড়ে চারটায় কমিশন নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা দেবে৷
গতকাল রাজ্য নির্বাচন কমিশন সিপিআইএম, টিএমসি, কংগ্রেস, আইপিএফটি, বিজেপি, সিপিআই এবং জাতীয়তাবাদী কংগ্রেস দলের প্রতিনিধিদলের সাথে বৈঠক করেছেন৷ সিপিএম নির্বাচনের অনুকূল পরিবেশের তৈরির জন্য কমিশনের হস্তক্ষেপ চেয়েছে৷ নির্বাচনে সমন্বয় বজায় রেখে সম্পুর্ন সহায়তার আশ্বাস দিয়েছে বিজেপি৷ তৃণমূল কংগ্রেস ত্রিপুরায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানিয়েছে৷ কংগ্রেস কমিশনের কাছে মনোনয়ন জমা এবং ভোটের দিন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে৷

Releated Posts

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top