News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় ২০টি পুর ও নগর সংস্থা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা, ভোট গ্রহণ ২৫ নভেম্বর, গণনা ২৮শে
Image

ত্রিপুরায় ২০টি পুর ও নগর সংস্থা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা, ভোট গ্রহণ ২৫ নভেম্বর, গণনা ২৮শে

আগরতলা, ২২ অক্টোবর (হি. স.) : ত্রিপুরায় পুর ও নগর সংস্থা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন৷ আগামী ২৫ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে৷ ফলাফল ঘোষণা দেবে ২৮ নভেম্বর৷ সারা ত্রিপুরায় ১টি পুর নিগম, ১৩টি পুর পরিষদ এবং ৬টি নগর পঞ্চায়েতে ৩৩৪টি আসনে ভোট হবে৷ তাতে, ভোট কেন্দ্র রয়েছে ৭৭০টি৷ ভোটাধিকার প্রয়োগ করবেন ৫ লক্ষ ৯৪ হাজার ৭৭২ জন ভোটার৷ ভোট ঘোষণা হওয়ার সাথে সাথেই নির্বাচনী এলাকায় আদর্শ আচরণবিধি লাগু হয়ে গেছে বলে জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার এম এল দে৷

আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে শ্রী দে বলেন, ২০২০ সালের ১৮ ডিসেম্বর ২০টি পুর ও নগর সংস্থার মেয়াদ সমাপ্ত হয়েছে৷ কিন্ত, করোনার প্রকোপের কারণে নির্বাচন করা সম্ভব হয়নি৷ ভোট পিছিয়ে দিতে হয়েছে৷ এখন ত্রিপুরায় করোনার সংক্রমণ অনেকটাই কমেছে এবং নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে৷ তাই, নির্বাচনের প্রস্তুতি নিয়েছে কমিশন৷ তাঁর দাবি, স্বাস্থ্য ও অন্যান্য দফতরের সাথে আলোচনার মাধ্যমে কমিশন নির্বাচনের প্রস্তুতি নিয়েছে৷ তবে, নির্বাচনী প্রক্রিয়ায় সকলের কোভিড বিধি কঠোরভাবে পালন করতে হবে৷

এদিন তিনি বলেন, ত্রিপুরায় পুর ও নগর সংস্থায় সীমানা পূণ: নির্ধারিত হয়েছে৷ তাতে স্বাভাবিকভাবে আসন সংখ্যা বেড়েছে৷ তাঁর কথায়, গত নির্বাচনে মোট আসন ছিল ৩১০টি৷ এখন বেড়ে হয়েছে ৩৩৪টি৷ স্বাভাবিকভাবে বেড়েছে ভোটারের সংখ্যাও৷ তিনি জানান, নির্বাচনে তপশিলি জনজাতি সংরক্ষিত ৮টি, তপশিলি জাতি সংরক্ষিত ৮৫টি এবং সাধারণ শ্রেণীভুক্ত ২৪১টি আসন রয়েছে৷ মোট আসনের ৫০ শতাংশ ১৫৭টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত রয়েছে৷

তিনি জানান, গত ফেব্রুয়ারিতে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে৷২০২১ সালের ১ জানুয়ারী ভিত্তি বছর ধরে ভোটার তালিকা প্রকাশিত হয়েছে৷ তাতে, মোট ভোটার রয়েছেন ৫ লক্ষ ৯৪ হাজার ৭৭২ জন৷ তিনি বলেন, পুরুষ ২ লক্ষ ৯৩ হাজার ৯৭৯ জন, মহিলা ৩ লক্ষ ৭৭৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৬ জন৷

রাজ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, ধর্মনগর, পানিসাগর, কৈলাসহর, কুমারঘাট, আমবাসা, কমলপুর, খোয়াই, তেলিয়ামুড়া, মোহনপুর, জিরানিয়া, বিশালগড়, সোনামুড়া, উদয়পুর, অমরপুর, বিলোনিয়া, শান্তিরবাজার এবং সাব্রুম মহকুমা শাসক এবং পুর নিগম এলাকায় সদরের মহকুমা শাসক, অতিরিক্ত মহকুমা শাসক এবং অতিরিক্ত জেলা শাসক রিটার্নিং অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন৷ তাঁর দাবি, নির্বাচনে ২২ জন অবজারভার এবং ১৫১ জন সেক্টর ম্যাজিস্ট্রেট নিযুক্ত করেছে কমিশন৷ পুলিশের সেক্টর অফিসার আরক্ষা দফতর নিযুক্ত করবে৷

শ্রী দে এদিন বলেন, পুর ও নগর সংস্থা নির্বাচনে ৭৭০টি ভোট গ্রহণ কেন্দ্র স্থাপন করা হবে৷ তবে, গণনা শুধুমাত্র মহকুমা মুখ্য কার্যালয়েই সম্পন্ন হবে৷ নির্বাচনে এভিএম ব্যবহৃত হবে৷ তার জন্য ইতিমধ্যে এভিএমের মহড়া শুরু হয়ে গেছে৷

তাঁর দাবি, নির্বাচন অবাধ ও শান্তিপুর্ন ভাবে সম্পন্ন করার প্রশ্নে পুলিশের সাথে বৈঠক হয়েছে৷ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা আরক্ষা দফতর বন্দোবস্ত করবে৷ তবে, গণনা কেন্দ্র এবং এভিএমের পাহারায় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন থাকবে৷ তিনি আশ্বস্ত করেছেন, নির্বাচনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে৷ এদিকে, গণনা কেন্দ্র এবং এভিএমের মহড়ায় ভিডিওগ্রাফি করা হবে বলে তিনি জানিয়েছেন৷

রাজ্য মুখ্য নির্বাচন কমিশনার এদিন ঘোষণা দেন, ২৭ অক্টোবর পুর ও নগর সংস্থা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে৷ ওইদিন থেকেই মনোনয়ন জমা দেওয়া যাবে৷ মনোনয়ন জমা দেওয়ার অন্তিম তারিখ ৩ নভেম্বর৷ স্ক্রুটিনি করা হবে ৫ নভেম্বর৷ মনোনয়ন প্রত্যাহারের অন্তিম তারিখ ৮ নভেম্বর দুপুর ৩টা পর্যন্ত৷ নির্বাচন অনুষ্ঠিত হবে ২৫ নভেম্বর৷ তিনি বলেন, সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হবে, চলবে বিকেল ৪টা পর্যন্ত৷ সাথে তিনি যোগ করেন, পুণরায় ভোট গ্রহণের প্রয়োজন হলে ২৭ নভেম্বর সূচী নির্ধারিত হয়েছে৷ ফলাফল ঘোষণা দেওয়া হবে ২৮ নভেম্বর৷ তিনি বলেন, সকাল ৮টা থেকে গণনা শুরু হবে৷ এদিন তিনি জানান, ৪ ডিসেম্বরের মধ্যে সমস্ত নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করতে হবে৷ সাথে তিনি যোগ করেন, আজ নির্বাচন ঘোষণার সাথে সাথেই নির্বাচনী এলাকায় আদর্শ আচরণ বিধি লাগু হয়ে গেছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top