News Flash

  • Home
  • Uncategorized
  • হরিয়ানার ঝাজ্জরে চারটি গাড়ির সংঘর্ষ, ৩ জন মহিলা-সহ মৃত ৯
Image

হরিয়ানার ঝাজ্জরে চারটি গাড়ির সংঘর্ষ, ৩ জন মহিলা-সহ মৃত ৯

ঝাজ্জর (হরিয়ানা), ২২ অক্টোবর (হি.স.): হরিয়ানার ঝাজ্জর জেলায় চারটি গাড়ির সংঘর্ষে প্রাণ হারালেন ৯ জন। দুর্ঘটনায় মৃত ৯ জনের মধ্যে ৩ জন মহিলা ও একটি শিশু। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শুক্রবার ভোররাত ৩.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বাহাদূরগড় শহরের কাছে কুন্দলি-মানেসার-পালওয়াল এক্সপ্রেসওয়েতে। পুলিশ সূত্রের খবর, শুক্রবার ভোররাতে একটি এরটিগা গাড়ি ১১ জন যাত্রীকে নিয়ে রাজস্থান থেকে উত্তর প্রদেশ অভিমুখে যাচ্ছিল।

তদন্তকারী অফিসার ওম প্রকাশ জানিয়েছেন, বাদলি ও ফারুখানগরের মাঝে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে গাড়িটিকে দাঁড় করান চালক। ওই গাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি ট্রাক, দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই গাড়ির ৮ জন যাত্রীর এবং আহত হন ৩ জন। পরে দুর্ঘটনাস্থলে দাঁড়ায় আরও একটি গাড়ি। ওই গাড়িতে ছিলেন ৭ জন যাত্রী। ওই গাড়ির পিছনে ধাক্কা মারে একটি ট্রাক। মৃত্যু হয় একজনের। আহত অবস্থায় বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top