News Flash

  • Home
  • Uncategorized
  • অমরেন্দ্রর পাকিস্তানি বান্ধবীর আইএসআই যোগ, তদন্তের ঘোষণা পঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রীর
Image

অমরেন্দ্রর পাকিস্তানি বান্ধবীর আইএসআই যোগ, তদন্তের ঘোষণা পঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রীর

চণ্ডীগড়, ২২ অক্টোবর (হি.স) : এবার পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংয়ের বিরুদ্ধেই পাক গুপ্তচর সংস্থা আইএসআই-র সংশ্রবের অভিযোগ তুলল কংগ্রেস। পঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রী সুখজেন্দ্র সিং রণধাওয়া শুক্রবার জানিয়েছেন, অমরেন্দ্র ঘনিষ্ঠ পাকিস্তানি সাংবাদিক আরুশা আলমের সঙ্গে আইএসআই-এর যোগাযোগ নিয়ে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে সরকারি পর্যায়ে তদন্ত করা হবে। রণধাওয়া বলেন, ‘‘অমরেন্দ্র সিং নিজেই বলেছেন, পঞ্জাবের নিরাপত্তার পক্ষে আইএসআই বিপদ। তাই আমরা আরুশার সঙ্গে আইএসআই-এর যোগাযোগ আছে কি না, সে বিষয়েও তদন্ত করব।’’গত সাড়ে চার বছর পঞ্জাবের মুখ্যমন্ত্রী থাকাকালী অমরেন্দ্র একাধিক বার সীমান্ত পেরিয়ে পাক গুপ্তচর সংস্থার ড্রোন ঢুকছে বলে অভিযোগ তুলেছেন বলেও ‘মনে করিয়ে দেন’ পাক স্বরাষ্ট্রমন্ত্রী। প্রসঙ্গত চলতি সপ্তাহেই অমরেন্দ্র জানিয়েছেন, কংগ্রেস ছেড়ে নতুন দল গড়ে ২০২২-এর পঞ্জাব বিধানসভা ভোটে বিজেপির সঙ্গে জোট করতে চান তিনি। অমরেন্দ্রর ওই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে বিজেপি।

নভজোৎ সিংহ সিধুর বিরুদ্ধে ‘পাক যোগ’ নিয়ে একাধিক বার অভিযোগ তুলেছেন তিনি। প্রসঙ্গত, ২০০৪ সালে পাকিস্তান সফরের সময় অমরেন্দ্রর সঙ্গে আরুশার পরিচয় হয়েছিল। তার পর নানা কর্মসূচিতে দু’জনকে এক সঙ্গে দেখা গিয়েছে। পঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে অমরেন্দ্রর শপথ গ্রহণ অনুষ্ঠানে ভিভিআইপি অতিথিদের আসনে ছিলেন আরুশা। নব্বইয়ের দশকে পাক নৌবাহিনীর অগুস্তা-৯০বি ডুবোজাহাজ কেনার দুর্নীতির অভিযোগেও আরুশার নাম উঠে এসেছিল।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top