News Flash

  • Home
  • Uncategorized
  • Hanging body of a young man : বিশালগড় থানা এলাকার ঘনিয়ামারা থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে
Image

Hanging body of a young man : বিশালগড় থানা এলাকার ঘনিয়ামারা থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ অক্টোবর।। বিশালগড় থানা এলাকার ঘনিয়ামারা থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিজ ঘর থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার এক যুবকের।ঘটনা বিশালগড় থানাধীন ঘনিয়ামারা এলাকায়।ঘটনার বিবরণে জানা যায় বুধবার রাত ১১.৪৫ নাগাদ নিজ ঘর থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পরিবারের লোকজন। মৃত যুবকের নাম রাকেশ ঘোষ। বয়স আনুমানিক ২৮ ।

বাড়িঘরের লোকজন বিশালগড় মহকুমা হাসপাতালে স্থানীয় একটি গাড়ি করে নিয়ে আসে ।হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাকেশ ঘোষকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের লোকজন সংবাদমাধ্যমকে জানান অন্যান্য দিনের মত রাত্রিবেলা খাওয়া-দাওয়া সেরে ঘর থেকে বেরিয়ে যায়। পরিবারের লোকজন দীর্ঘক্ষন খোঁজাখুঁজি করার পর দেখতে পায় বাড়ির মধ্যে পার্শ্ববর্তী একটি ঘরে ঝুলন্ত অবস্থায় রয়েছে। বাড়ির লোকেরা ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে নিয়ে আসেন হাসপাতলে ।হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক রাকেশ ঘোষকে মৃত বলে ঘোষণা করে।মৃত যুবকের স্ত্রী এবং তিন বছরে কন্যা সন্তান রয়েছে। ময়নাতদন্তের পর বেরিয়ে আসবে আত্মহত্যা না অন্য কিছু ।তার দিকে তাকিয়ে রয়েছে পরিবারের লোকজন।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top