News Flash

  • Home
  • Uncategorized
  • আরিয়ানের জামিন-আর্জির শুনানি মঙ্গলবার, বম্বে হাইকোর্ট শুনবে আবেদন
Image

আরিয়ানের জামিন-আর্জির শুনানি মঙ্গলবার, বম্বে হাইকোর্ট শুনবে আবেদন

মুম্বই, ২১ অক্টোবর (হি.স.): মাদক মামলায় এখনও জামিন পাননি আরিয়ান খান। বুধবার মুম্বইয়ের বিশেষ এনডিপিএস আদালতে শাহরুখের পুত্রের জামিন-আর্জি খারিজ করে দিয়েছে। ওই দিনই জামিনের আর্জি জানিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন আরিয়ানের আইনজীবী। সেই জামিনের আবেদনের শুনানি হবে আগামী ২৬ অক্টোবর, মঙ্গলবার। বৃহস্পতিবার আরিয়ান আইনজীবী এমনটাই জানিয়েছেন। ২৬ অক্টোবর আরিয়ানের জামিন-আর্জি শুনবে বম্বে হাইকোর্ট। বৃহস্পতিবার সকালে শাহরুখের ছেলের আইনজীবী সতীশ মানশিন্ডে বম্বে হাইকোর্টের বিচারপতি নীতীন সোমব্রের বেঞ্চে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। বিচারপতি সোমব্রে তখন জানান, ৩ অক্টোবর থেকে মাদক নিয়ন্ত্রণ সংস্থার দায়ের করা মামলায় হেফাজতে থাকা আরিয়ান খানের জামিনের আবেদনের শুনানি হবে আগামী ২৬ অক্টোবর, মঙ্গলবার। একই দিনে জামিনের শুনানি হবে আর এক অভিযুক্ত তথা মাদক মামলায় ধৃত মুনমুন ধামেচারও। আগামী সোমবারের মধ্যে মাদক নিয়ন্ত্রণ ব্যুরোকে এই সংক্রান্ত হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বম্বে হাইকোর্ট।

প্রমোদতরী মাদক মামলায় এই মুহূর্তে মুম্বইয়ের আর্থার রোড জেলে বন্দি শাহরুখের পুত্র আরিয়ান। আরিয়ানকে দেখতে এদিন সকালেই আর্থার রোড জেলে যান শাহরুখ। মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর হাতে আরিয়ান গ্রেফতার হওয়ার পর এই প্রথম তাঁর সঙ্গে জেলে গিয়ে দেখা করলেন শাহরুখ। বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ মুম্বইয়ের আর্থার রোড জেলে পৌঁছন শাহরুখ। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবীদের একটি দল। জেলের ভিতর প্রায় ১৫ মিনিট ছিলেন শাহরুখ। দ্রুত সাক্ষাৎ সেরে বেরিয়ে যান তিনি। তাঁর সঙ্গেই ফেরত যায় আইনজীবীদের দলটিও।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top