News Flash

  • Home
  • Uncategorized
  • রেড রোডের পুলিশ স্মারক স্থলে পালিত পুলিশ শহিদ স্মৃতি দিবস
Image

রেড রোডের পুলিশ স্মারক স্থলে পালিত পুলিশ শহিদ স্মৃতি দিবস

কলকাতা, ২১ অক্টোবর (হি.স.): বৃহস্পতিবার কলকাতার রেড রোডের পুলিশ স্মৃতি স্মারক স্থলে পালিত হল পুলিশ শহিদ স্মৃতি দিবস। উপস্থিত ছিলেন কলকাতার নগরপাল সৌমেন মিত্র সহ পুলিশের পদস্থ আধিকারিকরা।

প্রতি বছর ২১ অক্টোবর পুলিশ শহিদ স্মৃতি দিবস হিসেবে পালন করা হয়। কর্তব্য পালন করতে গিয়ে যাঁরা আত্ম বলিদান দিয়েছেন, এমন সাহসী পুলিশ কর্মীদের এই দিনটি স্মরণ করা হয়।

১৯৫৯ সালের ২১ অক্টোবর উত্তর-পূর্ব লাদাখের উষ্ণ প্রস্রবণ অঞ্চলে হারিয়ে যাওয়া একটি তল্লাশি-দলের খোঁজে অভিযান চালাচ্ছিল করম সিং-এর নেতৃত্বে এক পুলিশবাহিনী। তখনই চিনা সৈন্যদল তাঁদের আক্রমণ করে। ১০ জন পুলিশকর্মী শহিদ হন, ৭ জনকে বন্দি করে নিয়ে যায় চিনা সৈন্যরা। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। ৩ সপ্তাহ পরে চিন ওই ১০ জন শহিদ পুলিশকর্মীর মরদেহ ফিরিয়ে দেয়।

পরের বছর, ১৯৬০ সালের জানুয়ারিতে, ২১ অক্টোবর তারিখটিকে পুলিশ শহীদ স্মৃতি দিবস বলে ঘোষণা করা হয়। লাদাখে শহিদ হওয়া পুলিশকর্মী এবং কর্তব্যরত অবস্থায় নিহত সকল পুলিশকর্মীকে শ্রদ্ধা জানাতে উৎসর্গ করা হয় এই দিনটি। সিদ্ধান্ত নেওয়া হয়, লাদাখে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে।

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top