News Flash

  • Home
  • Uncategorized
  • ১০০-কোটি টিকাকরণে উচ্ছ্বসিত মোদী, জানালেন ইতিহাস রচনা করেছে ভারত
Image

১০০-কোটি টিকাকরণে উচ্ছ্বসিত মোদী, জানালেন ইতিহাস রচনা করেছে ভারত

নয়াদিল্লি, ২১ অক্টোবর (হি.স.): মাত্র ৯ মাসের মধ্যেই ১০০-কোটি টিকাকরণের মাইলফলকে পৌঁছে গিয়েছে। ভারতের এই সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানালেন, ইতিহাস রচনা করেছে ভারত। টিকাকরণে ১০০ কোটির মাইলফলক ছোঁয়ার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেন। তিনি লেখেন, ‘ভারত ইতিহাস রচনা করল। দেশের বিজ্ঞানের জয় দেখলাম আমরা। ১৩০ কোটি দেশবাসীর একতার সাক্ষী থাকলাম আমরা। ১০০ কোটি টিকাকরণ সম্পূর্ণ হল দেশে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং এই বিশাল কর্মযজ্ঞে সামিল সকলকে আন্তরিক অভিনন্দন জানাই।’
টিকাকরণে ভারত ১০০-কোটির মাইলফলক ছোঁয়ার পরই এদিন সকালে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে গিয়ে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। রাম মনোহর লোহিয়া হাসপাতালের টিকাকরণ কেন্দ্রেও যান প্রধানমন্ত্রী। স্বাস্থ্যকর্মীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top