News Flash

  • Home
  • Uncategorized
  • সাফ চ্যাম্পিয়নশিপ জিতে ফিফা র‍্যাঙ্কিংয়ে উন্নতি ভারতের, শীর্ষে বেলজিয়াম
Image

সাফ চ্যাম্পিয়নশিপ জিতে ফিফা র‍্যাঙ্কিংয়ে উন্নতি ভারতের, শীর্ষে বেলজিয়াম

নয়াদিল্লি, ২১ অক্টোবর (হি.স) : এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বের প্রস্তুতি সারতে সাফ চ্যাম্পিয়নশিপে পূর্ণশক্তির দল নামিয়েছিলেন ইগর স্টিমাচ। প্রথম দুই ম্যাচে পরাজয়ের মুখ না দেখলেও সুনীলদের হতাশাজনক পারফর্মেন্সে সমালোচনার ঝড় তোলেন ভারতীয় ফুটবল অনুরাগীরা। সেই ক্ষোভে প্রলেপ দিয়েই অষ্টমবার সাফ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। সদ্য প্রকাশিত ফিফা র‍্যাঙ্কিংয়ে। ১০৭ থেকে ১ ধাপ উঠে সুনীলরা এখন ১০৬ নম্বরে। বিশ্বকাপ যোগ্যতাঅর্জন পর্ব, আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ও উয়েফা নেশনস লিগের ফাইনাল রাউন্ড ধরে ১৬০টি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলা হয়েছে চলতি অক্টোবরেই।

আবার ফিফা র‍্যাঙ্কিংয়ের স্থান পরিবর্তন ঘটেছে বেশ কিছু দেশের। উয়েফা নেশনস লিগের ফাইনালে এমবাপেদের কাছে হারলেও শীর্ষস্থান ধরে রেখেছে ইডেন হ্যাজার্ডদের বেলজিয়াম। দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। প্রথম স্থানে থাকা বেলজিয়ামের সঙ্গে নেইমারদের পার্থক্য মাত্র ১২ পয়েন্টের। উয়েফা নেশনস কাপ জিতে তৃতীয় স্থানে উঠে এসেছে ফ্রান্স। ইতালীর স্থান চতুর্থ। পঞ্চম স্থানে র‍্যাশফোর্ডদের ইংল্যান্ড। মেসির আর্জেন্টিনা রয়েছে ষষ্ঠ স্থানে।


সদ্য প্রকাশিত ফিফা র‍্যাঙ্কিংয়ে চোখে পড়বার মতো উন্নতি করেছে মরক্কো (২৯), রাশিয়া (৩৩), ইজিপ্ট (৪৪), সৌদি আরব (৪৯) ও দক্ষিণ আফ্রিকা (৬৬)। ২০২২ বিশ্বকাপ যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচগুলিতে ভালো প্রদর্শনের দৌলতেই এই উত্থান। এশীয় দেশগুলির মধ্যে সবচেয়ে ভালো র‍্যাঙ্কিং ইরানের, তারা ২২তম স্থানে রয়েছে। এর পরের স্থানগুলিতে আছে জাপান (২৮), অষ্ট্রেলিয়া (৩৪), দক্ষিণ কোরিয়া (৩৫)।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top