News Flash

  • Home
  • Uncategorized
  • রেকর্ড গড়ল ভারত, ১০০-কোটির ঊর্ধ্বে দেশের কোভিড-টিকাকরণ
Image

রেকর্ড গড়ল ভারত, ১০০-কোটির ঊর্ধ্বে দেশের কোভিড-টিকাকরণ

নয়াদিল্লি, ২১ অক্টোবর (হি.স.): করোনাভাইরাসের টিকাকরণে রেকর্ড গড়ল ভারত। রেকর্ড গড়ে ১০০-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল ভারতের টিকাকরণ। বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে টিকাকরণে ১০০-কোটির লক্ষ্যমাত্রা বৃহস্পতিবার ছুঁয়ে ফেলল ভারত। এর আগে গত জুনে এই মাইলফলক পেরিয়েছে চিন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, ৬ আগস্টের মধ্যে ৫০ কোটি টিকাকরণ হয়েছিল দেশে। ১০০ কোটি টিকাকরণের জন্য লেগেছে আরও ৭৬ দিন।
টিকাকরণে ১০০ কোটির মাইলফলক ছোঁয়ার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেন। তিনি লেখেন, ‘ভারত ইতিহাস রচনা করল। দেশের বিজ্ঞানের জয় দেখলাম আমরা। ১৩০ কোটি দেশবাসীর একতার সাক্ষী থাকলাম আমরা। ১০০ কোটি টিকাকরণ সম্পূর্ণ হল দেশে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং এই বিশাল কর্মযজ্ঞে সামিল সকলকে আন্তরিক অভিনন্দন জানাই।’

টিকাকরণের নিরিখে দেশের মধ্যে শীর্ষে রয়েছে উত্তর প্রদেশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত সে রাজ্যে টিকাকরণ হয়েছে ১২ কোটি ২১ লক্ষ ৪৮ হাজার ৮৫৯। দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। তৃতীয় স্থানে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে সকাল সাড়ে ১০টা পর্যন্ত টিকাকরণ হয়েছে ৬ কোটি ৮৫ লক্ষ ১৫ হাজার ৬১৭। তার পরই রয়েছে গুজরাট এবং মধ্যপ্রদেশ।

Releated Posts

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top