News Flash

  • Home
  • Uncategorized
  • ১০০ কোটি টিকাকরণের গণ্ডি পার করায় প্রতিক্রিয়া দিলীপ ঘোষের
Image

১০০ কোটি টিকাকরণের গণ্ডি পার করায় প্রতিক্রিয়া দিলীপ ঘোষের

কলকাতা, ২১ অক্টোবর (হি.স.): করোনা আবহে ৯ মাসের মধ্যে ১০০ কোটি টিকাকরণের গণ্ডি পার করল ভারত। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের উৎসাহ দিতে বৃহস্পতিবার দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

করোনা আবহে ৯ মাসের মধ্যে বিশ্বের একমাত্র দেশ হিসেবে ১০০ কোটি টিকাকরণের গণ্ডি পার করল ভারত। এই প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। নিউটাউনে দিলীপবাবু বলেন, নিঃসন্দেহে এটা আমাদের কাছে গৌরবের। চিকিৎসা বিজ্ঞান হোক বা অন্য কোনও কারনেই হোক, ভারতকে পিছিয়ে থাকা দেশ হিসেবে আমরা মনে করি যাকি। অথচ, সেই দেশ বিশ্বকে পথ দেখাচ্ছে।

তিনি বলেন, অনেক উন্নত দেশ যারা চিকিৎসা বিজ্ঞানে অনেক উন্নতি করেছে তারাও পিছিয়ে গেছে। অন্যান্য দেশে একটা টিকা হচ্ছে তো আমাদের দেশে দুটো করে টিকা হচ্ছে। দেশের একশো কোটি লোককে দেওয়ার সঙ্গে সঙ্গে আরও পঞ্চাশটা গরিব দেশের মানুষকে দিচ্ছি মানবতার খাতিরে।

দিলীপবাবু বলেন, নরেন্দ্র মোদীর মতো নেতা আজকে দেশে আছেন বলে সম্ভব হচ্ছে এবং যারা আজকে কাজের সঙ্গে যুক্ত আছে স্বাস্থ্য কর্মী, টিকিৎসক যাঁরা গবেষণা করছেন সমস্ত মানুষ এর জন্য কৃতিত্বের প্রাপ্ত সবাইকে ধন্যবাদ দেওয়া উচিত।

মোদী সরকারের প্রশংসা করলেও, টিকা প্রসঙ্গে ইস্যুতে রাজ্যকে আক্রমণ করেন দিলীপ। বলেন, টিকা নিয়ে সারা দেশের মানুষ খুশি। আমি অন্যান্য রাজ্যেও গেলাম। দিল্লিতে আমি নিজে টিকা নিয়েছি। কোথাও কোনও ঝগড়া ঝাটি নেই। সাধারণ ভাবে মানুষ আসছেন এবং টিকা নিচ্ছেন। কিন্তু এখানে কোনও সিস্টেম নেই।

দিলীপবাবুর কটাক্ষ, মানুষকে টিকা নিতে গিয়ে লাঠি খেতে হচ্ছে, মারা যাচ্ছে। এর থেকে দুর্ভাগ্যের কী আছে। এই সরকারের কোনও যোগ্যতা নেই কোনও একটা কাজ ঠিক মতো করার। সারা দেশে একশো কোটি মানুষ যেখানে টিকা পেয়েছেন, সেখানে পশ্চিমবঙ্গে কে পাচ্ছেন আর কে পাচ্ছেন না, তা বোঝা যাচ্ছে না। গ্রামের দিকে তো পাচ্ছেই না লোকে। কলকাতা শহরে কিছু দেওয়া হচ্ছে তাও এখানে মানুষ জানতেই পারছেন না কোথায় কীভাবে পাবেন।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top