News Flash

  • Home
  • Uncategorized
  • কোচবিহারে ফের আক্রান্ত বিজেপি কর্মী
Image

কোচবিহারে ফের আক্রান্ত বিজেপি কর্মী

কোচবিহার, ২১ অক্টোবর (হি.স.): বৃহস্পতিবার সিতাইতে বিজেপি কর্মীর উপর হামলা করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

নির্বাচন আবহেও বারবার উত্তপ্ত হয়ে উঠেছিল এই বিধানসভা কেন্দ্র। ভোট পরবর্তী সন্ত্রাসের জেরে সম্প্রতি এখানে তদন্তও করে গিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তারপরেও ফের শাসক-বিরোধী সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়াল দিনহাটা আদাবাড়ি ঘাট এলাকায়।

আক্রান্ত বিজেপি কর্মীর কথায়, “আমার বাড়িতে বৃহস্পতিবার সকালে হামলা চালানো হয়। আমাকে লাঠি বল্লম নিয়ে মারধর করে। পরিবারের লোক বাধা দিতে এলে বাড়িতে বোমাবাজি করে। যখন আমার জ্ঞান ফেরে দেখি হাসপাতালে শুয়ে রয়েছি। ”

আক্রান্ত বিজেপি কর্মী সুকুমার দাসের অভিযোগ, প্রায় ২০-২৫ জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী আচমকা তাঁর উপর হামলা চালায়। ওই কর্মীর বাড়িতে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। মারধর হামলার জেরে সুকুমারবাবু গুরুতর জখম হন। তাঁর মাথা ফেটে যায়। ঘটনাস্থলেই অচৈতন্য় হয়ে পড়ে যান তিনি।

স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, সুকুমার দলের সক্রিয় কর্মী। সেইজন্যেই সুকুমারের উপর হামলা চালানো হয়েছে। তাঁকে প্রথমে জোর করে বাড়ি থেকে টেনে নিয়ে যায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। লাঠি-রড-বল্লম দিয়ে মারধোর করে। পরে পরিবারের উপরেও হামলা করা হয় বলে অভিযোগ। হামলার ঘটনায়, দুলাল মিঞা, আলম মিঞা, মিজানুর রহমান-সহ একাধিক তৃণমূল নেতার নাম উঠে এসেছে।

পাশাপাশি, পশ্চিমবঙ্গে যে আইনের শাসন নেই তাও দাবি করেছেন স্থানীয় বিজেপি নেতা। প্রথমে জখম বিজেপি নেতাকে সিতাই হাসপাতালে ভর্তি করা হলেও পরে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।

হামলার ঘটনার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, কোথায় কার উপর হামলা করা হয়েছে কেন করা হয়েছে সে সম্পর্কে কিছুই জানা যায়নি। এমনকী, বিজেপি কর্মীকে হামলার ঘটনাটি সম্পূর্ণ তাদের দলেরই গোষ্ঠীদ্বন্দ্বের ফল বলেই দাবি তৃণমূল নেতৃত্বের।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top