News Flash

  • Home
  • Uncategorized
  • বৃষ্টি থেকে রেহাই নেই কেরলের, ইদুক্কি-সহ ১১টি জেলায় কমলা সতর্কতা
Image

বৃষ্টি থেকে রেহাই নেই কেরলের, ইদুক্কি-সহ ১১টি জেলায় কমলা সতর্কতা

তিরুবনন্তপুরম, ১৯ অক্টোবর (হি.স.): বৃষ্টির দুর্যোগের থেকে আপাতত রেহাই পাচ্ছে না কেরলে। কেরলের ১১টি জেলায় জারি করা হয়েছে ভারী বৃষ্টির কমলা সতর্কতা। এছাড়াও তিনটি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ২০ অক্টোবর, বুধবার কেরলের তিরুবনন্তপুরম, পত্তনমতিট্টা, কোট্টায়াম, এর্নাকুলাম, ইদুক্কি, ত্রিসূর, পালাক্কড়, মালাপ্পুরম, কোঝিকোড়, ওয়ানাড ও কান্নুর জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। ওই দিনই কাসারগড়, আলাপুঝা ও কোল্লামে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

মঙ্গলবার আবহাওয়া দফতর-এর পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার (২০ অক্টোবর) কেরলের তিরুবনন্তপুরম, পত্তনমতিট্টা, কোট্টায়াম, এর্নাকুলাম, ইদুক্কি, ত্রিসূর, পালাক্কড়, মালাপ্পুরম, কোঝিকোড়, ওয়ানাড ও কান্নুর জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও কাসারগড়, আলাপুঝা ও কোল্লামে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি ও ভূমিধসে এমনিতেই কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে কেরলে, এমতাবস্থায় ফের ভারী বৃষ্টির পূর্বাভাস চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top