News Flash

  • Home
  • Uncategorized
  • Police launched a campaign : লক্ষ্মীপূজার প্রাক্কালে রাজ্যের বিভিন্ন স্থানে শব্দবাজি বিক্রির বিরুদ্ধে পুলিশের অভিযান
Image

Police launched a campaign : লক্ষ্মীপূজার প্রাক্কালে রাজ্যের বিভিন্ন স্থানে শব্দবাজি বিক্রির বিরুদ্ধে পুলিশের অভিযান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর৷৷ কোজাগরী লক্ষ্মীপুজোকে কেন্দ্র করে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক উৎসাহ- উদ্দীপনা হচ্ছে৷ বাজার হাটে এর প্রভাব পরিলক্ষিত হচ্ছে৷ রাত পোহালেই কোজাগরী লক্ষ্মী পূজা৷ কোজাগরী লক্ষ্মীপুজোকে কেন্দ্র করে আনন্দের জোয়ারে মাতোয়ারা আট থেকে আশি সকলেই৷ আর এই আনন্দের জোয়ারে মাতোয়ারা হতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে বাজি পটকা৷ কিন্তু বর্তমান সময়ে প্রশাসনের আদেশ মোতাবেক নিষিদ্ধ রয়েছে শব্দ বাজি পোড়ানো৷ কিন্তু প্রশাসনের আদেশকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে একাংশ অতি মুনাফা লোভী বিক্রেতারা প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে শব্দ বাজি বিক্রি করে চলেছেন৷৷ যা আইনত দণ্ডনীয় অপরাধ৷ শব্দবাজি যাতে লক্ষ্মী পুজোর সময় পুরানো না হয় সেই কারণে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন এবার মাঠে সক্রিয়৷


সোমবার তেলিয়ামুড়া হাটবারের দিনে তেলিয়ামুড়া ডি.সি.এম তথা পুর পরিষদের ডেপুটি সি.ই.ও সজল দেবনাথ পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে শব্দবাজি বিরোধী অভিযানে নামেন৷ এই অভিযানে বেরিয়ে তেলিয়ামুড়া উত্তর বাজারস্থিত বিভিন্ন দোকান থেকে প্রায় কয়েক হাজার টাকার শব্দবাজি উদ্ধার করেন৷ এগুলো তেলিয়ামুড়া পুর পরিষদে নিয়ে যাওয়া হয় এবং সেগুলিকে জল দিয়ে নষ্ট করে ফেলা হয়৷
তেলিয়ামুড়া মহকুমা প্রশাসক এবং পুলিশ প্রশাসনের এই শব্দবাজি বিরোধী অভিযানে তেলিয়ামুড়া হাটবারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তেলিয়ামুড়া উত্তর বাজার এলাকায়৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top