News Flash

  • Home
  • Uncategorized
  • গড়িয়াহাট জোড়া খুন : প্রকাশ্যে আসছে নতুন নতুন তথ্য, তদন্তে পুলিশ
Image

গড়িয়াহাট জোড়া খুন : প্রকাশ্যে আসছে নতুন নতুন তথ্য, তদন্তে পুলিশ

কলকাতা, ১৯ অক্টোবর (হি.স.): গড়িয়াহাটে জোড়া খুনের ঘটনায় প্রকাশ্যে এল নতুন তথ্য। ইতিমধ্যেই জোড়া খুনের ঘটনার তদন্ত শুরু করছে ফরেনসিক টিম ও গোয়েন্দারা। প্রাথমিক তদতে জানা যাচ্ছে, সম্পত্তি বিবাদের জেরেই গড়িয়াহাটে খুন করা হয়েছে পৌঢ়কে, কিন্তু তাঁর গাড়ির চালক কেন খুন হলেন তা জানা যায়নি। কার কার সঙ্গে কথা বলেছিলেন তা জানতে, কাঁকুলিয়া রোডে জোড়া খুনের ঘটনায় মৃত প্রৌঢ়ের মোবাইলের কল ডিটেইলস খতিয়ে দেখছে পুলিশ।গড়িয়াহাটের কাঁকুলিয়া রোডে অবস্থিত বাড়ির মধ্যে থেকে সুবীর চাকি (৬১) ও তাঁর গাড়ির চালক রবীন মণ্ডল (৬৫)-এর দেহ উদ্ধার করে পুলিশ। সুবীর নিউটাউনে থাকতেন। রবিবার বিকেলে তিনি গড়িয়াহাটের বাড়িতে যান। গভীর রাত পর্যন্ত তাঁর ফোন বন্ধ থাকায় পরিবারের সদস্যরা প্রতিবেশীদের খবর দেন। খবর দেওয়া হয় গড়িয়াহাট থানাতেও। খবর পেয়ে পুলিশ সেই বাড়িতে গিয়ে দেখে, দোতলায় সুবীরের দেহ পড়ে রয়েছে। চার দিক রক্তে ভেসে যাচ্ছে। রবীনের দেহ পড়েছিল তিন তলায়। দু’জনেরই গলা, কব্জি ও পায়ে আঘাতের চিহ্ন ছিল।

খুনের কিনারায় মঙ্গলবার লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দারা স্নিফার ডগ নিয়ে আসেন ঘটনাস্থলে। স্নিফার ডগ বাড়ির পাশের রাস্তা দিয়ে এগিয়ে বালিগঞ্জ স্টেশনে যায়। স্নিফার ডগ নির্দেশ করে বালিগঞ্জ স্টেশনের ১ ও ২ নম্বর প্লাটফর্মের দিকে। খুনের পর আততায়ীরা ট্রেনে করে পালিয়েছে বলে অনুমান তদন্তকারীদের।

Releated Posts

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top