News Flash

  • Home
  • Uncategorized
  • ইডি-র দফতরে হাজিরা একনাথের স্ত্রীর, জানালেন তদন্তে সহযোগিতা করব
Image

ইডি-র দফতরে হাজিরা একনাথের স্ত্রীর, জানালেন তদন্তে সহযোগিতা করব

মুম্বই, ১৯ অক্টোবর (হি.স.): পুণে জমি দুর্নীতি মামলায় এনসিপি নেতা একনাথ খাডসে-র স্ত্রীকে সমন পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। জিজ্ঞাসাবাদের জন্য একনাথের স্ত্রী মন্দাকিনীকে তলব করা হয়েছিল। সেই মতো মঙ্গলবার সকালে মুম্বইয়ে ইডি-র দফতরে হাজিরা দিয়েছেন একনাথ জায়া মন্দাকিনী খাডসে। এদিন ইডি-র দফতরের বাইরে মন্দাকিনীর আইনজীবী মোহন তালেকার জানিয়েছেন, “আমরা আদালতের নির্দেশ মেনে চলছি এবং আমরা তদন্তে সহযোগিতা করব।”

পুণে জমি দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে একনাথের স্ত্রী মন্দাকিনীর। বোম্বে হাইকোর্ট কিছু দিন আগেই নির্দেশ দিয়েছে, তদন্তকারী সংস্থা যখন ডাকবে তখনই হাজিরা দিতে হবে তাঁকে এবং তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। তবে, ৭ ডিসেম্বর পর্যন্ত মন্দাকিনী খাডসেকে গ্রেফতার করতে পারবে না তদন্তকারী সংস্থা। প্রসঙ্গত, জমি দুর্নীতি মামলায় ইডি-র চার্জশিটে একনাথ খাডসে, তাঁর স্ত্রী ও জামাই গিরিশ চৌধুরীর নাম রয়েছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top