News Flash

  • Home
  • Uncategorized
  • Angry workers blocked roads : রেগার মজুরী প্রদানে তালবাহানা, আমবাসা ও খোয়াইয়ে পথ অবরোধ করলেন ক্ষুব্ধ শ্রমিকরা
Image

Angry workers blocked roads : রেগার মজুরী প্রদানে তালবাহানা, আমবাসা ও খোয়াইয়ে পথ অবরোধ করলেন ক্ষুব্ধ শ্রমিকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর৷৷ দেড় মাস ধরে রেগার কাজ করে মজুরি না পেয়ে সোমবার আমবাসা – গন্ডাছড়া সড়ক অবরোধে বসল আমবাসা আর ডি ব্লকের অন্তর্গত জিওলছড়া ভিলেজ কমিটি এলাকার বাসিন্দারা৷ সোমবার সকাল ১০ টা নাগাদ অবরোধে বসেন আমবাসা আর ডি ব্লকের অন্তর্গত জিওলছড়া ভিলেজ কমিটি এলাকার বাসিন্দারা৷৷ অভিযোগ বিগত, প্রায় দেড় মাস আগে তারা রেগার কাজ করেছিল৷ কিন্তু আজ পর্যন্ত তাদের প্রাপ্য মজুরির টাকা তারা পায়নি৷ শুধু তাই নয় ,তাদের এলাকায় যাতায়াতের জন্য একটি পাকা সেতুর কাজ শুরু হলেও কোনো এক অজ্ঞাত কারণে সেটি বন্ধ হয়ে রয়েছে৷


নির্মাণ কাজ শেষ করার কোন উদ্যোগ নেই৷ এর পরিপ্রেক্ষিতে তাঁদের যাতায়াতের সমস্যা হচ্ছে প্রতিদিন৷ এই দুই দাবিকে কেন্দ্র করে এদিন রাস্তা অবরোধে বসে তারা৷ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আমবাসা থানার পুলিশ৷ মহকুমা শাসকের কার্যালয় থেকে আসেন ডিসি প্রসেনজিৎ মালাকার , বিডিও ধ্রুবজ্যোতি দেববর্মা৷ কথা বলেন অবরোধ কারীদের সাথে৷ অবরোধকারীদের বক্তব্য একটাই আগামী ১২ ঘণ্টার মধ্যে তাদের প্রাপ্য মজুরি তাদের মিটিয়ে দিতে হবে৷ অন্যথায় এই অবরোধ চলতে থাকবে৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জেলাশাসক ও সমাহর্তা এবং অবরোধকারীদের সাথে কথা বলেন৷এই অবরোধের ফলে রাস্তার দুপাশে আটকে পড়ে অনেক গাড়ি৷ মূলত আমবাসা গন্ডাছড়া সড়কে নির্মীয়মান জেলের পাশের রাস্তায় অবরোধে বসে এদিন ভিলেজ এলাকার প্রায় তিন শতাধিক মানুষ৷প্রায় তিন ঘন্টা পথ অবরোধ চলার পর রেগার টাকা ১০ দিনের মধ্যে মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর পথ অবরোধ তুলে নেয় অবরোধকারীরা৷


প্রশাসনের কর্মকর্তাদের প্রতিশ্রুতি অনুযায়ী মিললো না রেগার মজুরি৷ পদ্মবিল ব্লকের শ্রমিকেরা আবারো বসলেন সড়ক অবরোধে৷ তাতে চরম দুভর্োগের শামিল সাধারণ মানুষ৷ কথামতো সোমবারেও মিললো না মজুরি৷ অপেক্ষা করার পর দ্বিতীয়বারেও মজুরি না মেলায় পদ্মবিল ব্লকের রেগা প্রকল্পের শ্রমিকেরা সোমবার আবার বসলেন সড়ক অবরোধে৷শারদোৎসবের আগে বকেয়া ছিল কাজের মজুরি৷তখনো খোয়াই–মোহনপুর–আগরতলা সড়কে অবরোধে বসেছিলেন তারা৷
সেদিন অতিরিক্ত মহকুমা ম্যাজিস্ট্রেট ও বিডিও কথা দিয়েছিলেন বকেয়া মজুরি ১৮ইক্টোবরের মধ্যে ঢুকে যাবে শ্রমিকদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে৷ফলে আশ্বস্ত হয়ে অবরোধ প্রত্যাহার করে নিয়েছিলেন রেগার শ্রমিকেরা৷ কিন্তু ১৮অক্টোবরের মধ্যে মজুরির টাকা ঢুকেনি ব্যাংক অ্যাকাউন্টে৷ফলে ক্ষুব্ধ শ্রমিকেরা সোমবার আবার খোয়াই–মোহনপুর–আগরতলা সড়কের পদ্মবিলে অবরোধে সামিল হন৷ মৌখিক প্রতিশ্রুতি নয় , রেগার মজুরির টাকা মিটিয়ে দেওয়া না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top