News Flash

  • Home
  • Uncategorized
  • সুরাটে প্যাকেজিং ফ্যাক্টরিতে আগুনে মৃত দুই, রক্ষা পেলেন বহু মানুষ
Image

সুরাটে প্যাকেজিং ফ্যাক্টরিতে আগুনে মৃত দুই, রক্ষা পেলেন বহু মানুষ

সুরাট, ১৮ অক্টোবর (.হি.স.): গুজরাটের সুরাটে প্যাকেজিং ফ্যাক্টরিতে আগুন লেগে প্রাণ হারালেন দু’জন। দমকল কর্মীদের তৎপরতায় প্রাণে বেঁচে গিয়েছেন বহু মানুষ। কমপক্ষে ১২৫ জনকে ওই ফ্যাক্টরিতে থেকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরে সুরাটের কাদোদরার ভারেলি গ্রামে অবস্থিত একটি প্যাকেজিং ফ্যাক্টরিতে আগুন লাগে। ফ্যাক্টরির ভিতরে দাহ্য পদার্থ প্রচুর পরিমানে মজুত ছিল, তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের মোট ১০টি ইঞ্জিন। ততক্ষণে আগুন আরও ছড়িয়ে পড়ে। হাইড্রোলিক ক্রেনের সাহায্যে প্রথমেই ওই ফ্যাক্টরিতে থেকে কমপক্ষে ১২৫ জন কর্মীকে উদ্ধার করা হয়। একইসঙ্গে চলতে থাকে আগুন নেভানোর কাজ। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। পরে ওই ফ্যাক্টরি থেকে দু’জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বারদোলি ডিভিশনের ডেপুটি এসপি রূপল সোলাঙ্কি জানিয়েছেন, ফ্যাক্টরিতে আগুনে দু’জনের মৃত্যু হয়েছে ও ১২৫ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। কীভাবে আগুন লাগল, তা তদন্ত করে দেখছেন দমকল কর্মীরা।

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top