News Flash

  • Home
  • Uncategorized
  • সৌরভদের প্রস্তাব প্রত্যাখ্যান, এনসিএ-র প্রধান হিসেবে বসতে নারাজ লক্ষ্মণ
Image

সৌরভদের প্রস্তাব প্রত্যাখ্যান, এনসিএ-র প্রধান হিসেবে বসতে নারাজ লক্ষ্মণ

মুম্বই, ১৮ অক্টোবর (হি.স) : রাহুল দ্রাবিড় জাতীয় দলের হেড কোচের পদে বসছেন। দুই বছরের জন্য টিম ইন্ডিয়ার হেড স্যারের পদে দ্রাবিড় চূড়ান্ত। সরকারি ঘোষণাই কেবল বাকি। তবে জাতীয় দলের হেড কোচের পদে বসলে দ্রাবিড়কে এনসিএ-র হেড হিসাবে পদত্যাগ করতে হবে।আর দ্রাবিড়ের পরে এনসিএ-র প্রধান হিসেবে বোর্ডের পছন্দ ছিল ভিভিএস লক্ষ্মণ। তবে লক্ষ্মণ বোর্ডের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছেন বলে জানা যাচ্ছে। ভারতীয় ক্রিকেটের হেভিওয়েট ব্যক্তিকেই এনসিএ-র প্রধান হিসেবে বসানোর পরিকল্পনা ছিল বোর্ডের। সেক্ষেত্রে লক্ষ্মণকেই পছন্দ ছিল বোর্ডের। লক্ষ্মণের টেস্ট কেরিয়ার বেশ আকর্ষণীয়। ১৩৪ ম্যাচে ১৭ সেঞ্চুরি সমেত লক্ষ্মণ মোট ৮৭৮১ রান হাঁকিয়েছেন।

এমনিতে লক্ষ্মণ বর্তমানে বাংলার ব্যাটিং উপদেষ্টা। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদেরও মেন্টর তিনি। লক্ষ্মণের প্রত্যাখানের পরে বোর্ড আপাতত এনসিএ-র প্রধান পদে নতুন করে সন্ধান জারি রেখেছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top