News Flash

  • Home
  • Uncategorized
  • চোখে মুখে শুধুই আতঙ্ক! কাশ্মীর ছাড়ছেন পরিযায়ী শ্রমিকরা
Image

চোখে মুখে শুধুই আতঙ্ক! কাশ্মীর ছাড়ছেন পরিযায়ী শ্রমিকরা

শ্রীনগর, ১৮ অক্টোবর (হি.স.): কাশ্মীরে সাম্প্রতিক সময়ে বারবার জঙ্গি হামলার শিকার হচ্ছেন পরিযায়ী শ্রমিকরা। ভিন রাজ্যের শ্রমিকদের রক্তে রক্তাক্ত হচ্ছে ভূস্বর্গ। তাই এবার আতঙ্কে কাশ্মীর ছাড়ছেন পরিযায়ী শ্রমিকরা। সোমবার সকালেই শ্রীনগর থেকে নিজেদের বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন বহু পরিযায়ী শ্রমিকরা। কারও বাড়ি বিহার, তো কেউ রাজস্থানের বাসিন্দা। রাজস্থানের একজন পরিযায়ী শ্রমিক জানিয়েছেন, “পরিস্থিতির ধীরে ধীরে ভয়াল হয়ে উঠছে। আমরা ভীত। সন্তানরা আমাদের সঙ্গে রয়েছে, তাই আমরা নিজেদের বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

১৭ অক্টোবরই দক্ষিণ কাশ্মীরের কুলগামে দুই বিহারি শ্রমিককে গুলি করে হত্যা করেছে জঙ্গিরা। বিগত ২৪ ঘন্টার মধ্যে তৃতীয়বার কাশ্মীরে আক্রান্ত হয়েছেন পরিযায়ী শ্রমিকরা। চলতি মাসে কাশ্মীরে জঙ্গি হামলায় ১১ জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৪ জন সংখ্যালঘু সম্প্রদায়ের। দেশের বিভিন্ন রাজ্য থেকে কাশ্মীরে এসেছিলেন বহু পরিযায়ী শ্রমিক। কেউ ফুচকা বিক্রি করতেন, কেউ অন্যান্য পেশার সঙ্গে যুক্ত। কিন্তু সাম্প্রতিক জঙ্গি হামলায় সকলেই ভীত ও সন্ত্রস্ত্র। তাই পরিবারকে নিয়ে সকলেই ফিরে যাচ্ছেন নিজেদের বাড়িতে।

Releated Posts

‘সংবিধানই রক্ষা করে নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে’: সুপ্রিম কোর্টে স্বস্তির পর পবন খেরার মন্তব্য

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): অগ্রিম জামিন মঞ্জুর হওয়ার পর কংগ্রেস নেতা পবন খেরা বলেন, দেশের সংবিধানই মানুষকে “নিপীড়নমূলক…

ByByNews Desk May 3, 2026

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top