News Flash

  • Home
  • Uncategorized
  • 14,148 people were infected with corona : ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১৪,১৪৬ জন, মৃত্যু হয়েছে ১৪৪ জনের
Image

14,148 people were infected with corona : ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১৪,১৪৬ জন, মৃত্যু হয়েছে ১৪৪ জনের

নয়াদিল্লি, ১৭ অক্টোবর (হি.স) : উৎসবের মরশুমেও দেশজুড়ে চলেছে করোনার টিকাকরণ অভিযান। রোগী চিহ্নিত করতে নিয়মিত হয়েছে টেস্টিংও। আর সেই কারণে অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে মারণ করোনা ভাইরাসকে। তৃতীয় ঢেউয়ের আশঙ্কার কথা মাথায় রেখেই অগ্রিম প্রস্তুতি নিয়েছে সরকার। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যানও বলে দিচ্ছে, বিধিনিষেধ জারি থাকার সুফল মিলেছে। কারণ গোটা দেশে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ লক্ষেরও কম।

শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১৪ হাজার ১৪৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের থেকে কম। ফলে সার্বিক পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে বলেই মনে করা হচ্ছে। এই মুহূর্তে দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪০ লক্ষ ৬৭ হাজার ৭১৯। ২৪ ঘণ্টায় ফের কমল মৃতের সংখ্যাও। একদিনে মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ১৪৪ জন। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লক্ষ ৫২ হাজার ১২৪ জন।

সংক্রমণ হ্রাস পাওয়ার পাশাপাশি স্বস্তি দিচ্ছে করোনার নিম্নমুখী অ্যাকটিভ কেসের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ১ লক্ষ ৯৫ হাজার ৮৪৬ জন। যা গতকালের থেকে বেশ খানিকটা কম। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৩৪ লক্ষ ১৯ হাজার ৭৪৯ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ৭৮৮ জন।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top