News Flash

  • Home
  • Uncategorized
  • Liverpool beat Watford : ফির্মিনোর হ্যাটট্রিক, দুরন্ত সালাহ, ওয়াটফোর্ডকে হারাল লিভারপুল
Image

Liverpool beat Watford : ফির্মিনোর হ্যাটট্রিক, দুরন্ত সালাহ, ওয়াটফোর্ডকে হারাল লিভারপুল

লিভারপুল, ১৭ অক্টোবর (হি.স) : শনিবার রাতে প্রিমিয়ার লিগে এক বড় জয়ের মধ্যে দিয়ে ৩ পয়েন্ট নিশ্চিত করলেন মহম্মদ সালাহরা। অ্যাওয়ে ম্যাচেই ৫-০ -এ বড় জয় পেল লিভারপুল। শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে রেডসদের হয়ে হ্যাটট্রিক করেছেন দলের ব্রাজিল তারকা রবার্তো ফির্মিনো। দলের হয়ে বাকি দু’টি গোল করেছেন মহম্মদ সালাহ এবং সাদিও মানে।

উল্লেখ্য, এ দিনের ম্যাচে তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা ফর্মে ছিলেন মহম্মদ সালাহ। লিভারপুলের আক্রমণ ভাগের তিন তারকার কম্বিনেশন ফুটবলে ছিন্নভিন্ন হয়ে যায় বিপক্ষের ডিফেন্স। ফলস্বরূপ ওয়াটফোর্ডকে ৫-০ গোলে উড়িয়ে দিল ইংলিশ জায়ান্টরা। প্রসঙ্গত, এর আগে ২০২০ সালের ফেব্রুয়ারিতে এই মাঠেই ৩-০ গোলে লিভারপুলকে হারিয়েছিল ওয়াটফোর্ড।

ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে লিভারপুল। ম্যাচে ৭৭ শতাংশ সময় বলের দখল রেখেছিল তারা। ওয়াটফোর্ডের গোল লক্ষ্য করে ১৯টি শট নেয় লিভারপুলের ফুটবলাররা। প্রথমার্ধে ২-০ অবস্থাতে এগিয়ে থেকে বিরতিতে যায় রেডসরা। দ্বিতীয়ার্ধে লিভারপুলের আক্রমণের ধার আরও বাড়ে। ৫২ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে স্কোরলাইন ৩-০ করেন ফির্মিনো। অতিরিক্ত সময়ে নিকো উইলিয়ামসের পাস থেকে হ্যাটট্রিক করে ওয়াটফোর্ডের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন ফির্মিনো। এই জয়ের ফলে ৮ ম্যাচে ৫ জয় ও ৩ ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে লিভারপুল আপাতত লিগে দ্বিতীয় স্থানে রয়েছে।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top