News Flash

  • Home
  • দিনের খবর
  • মনমোহনের দ্রুত আরোগ্য কামনা মোদীর, এইমস-এ দেখতে গেলেন মনসুখ
Image

মনমোহনের দ্রুত আরোগ্য কামনা মোদীর, এইমস-এ দেখতে গেলেন মনসুখ

নয়াদিল্লি, ১৪ অক্টোবর (হি.স.): অসুস্থ হয়ে দিল্লির এইমস-এ ভর্তি রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। মনমোহন সিংয়ের সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, “মনমোহন সিংজির সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনা করছি আমি।” ৮৯ বছর বয়সী মনমোহনের শারীরিক অবস্থার খোঁজ নিতে এদিন সকালেই এইমস যান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। চিকিৎসকদের সঙ্গে তিনি কথা বলেছেন। মনমোহনের সঙ্গেও দেখা করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

জ্বর এবং কিছু শারীরিক দুর্বলতা নিয়ে বুধবার দিল্লির এইমস-এ ভর্তি করানো হয় মনমোহনকে। ৮৯ বছরের কংগ্রেস নেতা এবং রাজ্যসভার সদস্য মনমোহন এর বেশ কিছু দিন আগে করোনা-আক্রান্ত হয়ে এইমস-এ ভর্তি হয়েছিলেন। বৃহস্পতিবার সকালে তাঁর সুস্থতা কামনা করে একটি টুইট করে মোদী লিখেছেন, ‘আমি মনমোহনজির সুস্বাস্থ্য এবং দ্রুত সুস্থতা কামনা করি।’ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখও এইমস-এ যান মনমোহনের স্বাস্থ্য এবং চিকিৎসা বিষয়ে খবর নিতে। চিকিৎসক নীতীশ নায়েকের নেতৃত্বাধীন হৃদরোগ বিশেষজ্ঞদের একটি দল মনমোহনের দেখাশোনা করছেন। স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে মনমোহনের চিকিৎসকদের কথা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।

Releated Posts

বাংলায় কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার, ধর্ষণ ও ব্ল্যাকমেলের অভিযোগ পরিবারের

কলকাতা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা এলাকায় বাড়ি থেকে ১৩ বছরের এক স্কুলছাত্রীর ঝুলন্ত দেহ…

ByByNews Desk Oct 3, 2026

‘কংগ্রেসকে শক্তিশালী করতে দৃঢ়ভাবে কাজ করব’, নতুন দায়িত্বের পর অজয় রাই

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশ কংগ্রেসের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হলেও দলের নির্দেশ মেনে একজন ‘নিষ্ঠাবান সৈনিক’…

ByByNews Desk Oct 3, 2026

প্রতিভা, উদ্ভাবন ও ব্যবসায়িক পরিষেবার বিশ্বকেন্দ্র হিসেবে ভারতের শক্তির কথা তুলে ধরলেন পীযূষ গয়াল

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): প্রতিভা, উদ্ভাবন ও ব্যবসায়িক পরিষেবার ক্ষেত্রে ভারত কীভাবে বিশ্বস্তরের কেন্দ্র হিসেবে নিজেদের অবস্থান শক্তিশালী…

ByByNews Desk Oct 3, 2026

ফ্লাইদুবাই বিমানের ঘটনায় ক্যাপ্টেন মাচ্ছরের সাহস ভারতীয় পাইলটদের ভাবমূর্তি রক্ষা করেছে: মোদি

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): সম্ভাব্য বড় দুর্ঘটনা রুখতে ফ্লাইদুবাইয়ের ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছরের সাহসী ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top