নয়াদিল্লি, ১৪ অক্টোবর (হি.স.): এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র জেরার মুখোমুখি হলেন বলিউড অভিনেত্রী নোরা ফতেহি। বৃহস্পতিবার বেলা ১১টার পর ইডি-র দিল্লির অফিসে হাজিরা দেন নোরা। কয়েক হাজার কোটির তোলাবাজির মামলায় অভিযুক্ত জালিয়াত সুখেশ চন্দ্রশেখরের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে ইডি। নোরা ছাড়াও এই মামলায় আগেই বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডিজকে জেরা করেছে ইডি। শুক্রবার ফের ইডির দফতরে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠানো হয়েছে জ্যাকলিনকে।
জালিয়াতি করে সুকেশ চন্দ্রশেখর টাকা বিদেশে পাচার করে তা সেখানে ইনভেস্ট করছে, এমনটাই প্রাথমিক তদন্তে মনে করছে ইডি। কেন্দ্রীয় সংস্থার তরফে আগেই সুকেশ এবং তাঁর স্ত্রীর বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। অপরাধমূলক ষড়যন্ত্র, জালিয়াতি, তোলাবাজির মতো অভিযোগ করেছে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে

অর্থ তছরূপের মামলায় নোরা ফতেহিকে জেরা ইডি-র, ফের সমন জ্যাকলিনকে
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















