News Flash

  • Home
  • Uncategorized
  • ১০০ লক্ষ কোটি টাকার গতিশক্তি প্রকল্পের সূচনা প্রধানমন্ত্রী মোদীর
Image

১০০ লক্ষ কোটি টাকার গতিশক্তি প্রকল্পের সূচনা প্রধানমন্ত্রী মোদীর

নয়াদিল্লি, ১৩ অক্টোবর (হি.স) : তিন মাস আগে লালকেল্লায় স্বাধীনতা দিবসে ঘোষণা উচ্চাকাঙ্ক্ষী গতিশক্তি রাষ্ট্রীয় মাস্টার প্ল্যানের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার দিল্লির প্রগতি ময়দান থেকে ১০০ লক্ষ কোটি টাকা ব্যায়ের এই প্রকল্পের সূচনা করেছেন প্রধানমন্ত্রী।১০০ লক্ষ কোটি টাকারও বেশি মুল্যের এই প্রকল্প মূলত রাস্তা, রেললাইন, বিমান পরিষেবার উন্নয়নের জন্য। প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, মার্চ মাস থেকে শুরু হওয়া ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপনে আগামী ৭৫ সপ্তাহে ৭৫টি বন্দে ভারত ট্রেন দেশের প্রতিটি কোণকে জুড়ে দেবে। যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য তৈরি হচ্ছে নতুন বিমানবন্দরও। উড়ান যোজনার আওতায় আগামী ২০২৪-২৫ অর্থবর্ষের মধ্যে দেশে আরও ১০৯টি বিমানবন্দর করা হবে। আরও বেশ কয়েকটি হেলিপ্যাড তৈরি করা হবে। তৈরি হবে এয়ারস্ট্রিপ। ২০২৪-২৫ অর্থবর্ষের মধ্যে সব মিলিয়ে ২২০টি বিমানবন্দর, হেলিপ্যাড বা এয়ার স্ট্রিপ তৈরি হবে।

শুধু তাই নয়, ২০২৪-২৫ অর্থবর্ষের মধ্যে ভারতে জাতীয় সড়ক বেড়ে হবে ২০০ লক্ষ কিমি। যা ২০১৪ সালে ছিল ৯১ হাজার কিলোমিটার। চলতি বছরের শেষেই দেশে জাতীয় সড়কের দৈর্ঘ্য বেড়ে হবে ১.৩ লক্ষ কোটি কিলোমিটার। সরকারের টার্গেট ২০২৪-২৫ অর্থবর্ষ পর্যন্ত দেশের গ্যাস পাইপলাইন পরিষেবার দৈর্ঘ্যও দ্বিগুণ করা হবে। ওই সময়ের মধ্যে দেশে ৩৫ লক্ষ কিমি অপটিক্যাল ফাইবার পাতা হবে। এর পাশাপাশি প্রচুর নতুন রেললাইন তৈরিরও পরিকল্পনা আছে কেন্দ্রের।সরকারি সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে কেন্দ্রের পরিকল্পিত কয়েকটি প্রকল্প উপর কাজ করা হবে এবং পরে তা জেলা ও পৌর স্তরেও পৌঁছে দেওয়া হবে। এদিন প্রকল্পের সূচনা করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, সরকার আগামী ২৫ বছরের জন্য ভিত্তি প্রস্তর স্থাপন করছে। এই মাস্টারপ্ল্যান একুশ শতকের সব পরিকল্পনাকে গতিশক্তি দেবে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top